বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বক্তব্য রাখছেন প্রকৌশলী মাহফুজুল হক
নিউইয়র্কের বাংলাদেশী আমেরিকান কমিউনিটিতে গ্রীষ্মের আমেজ এখনো কাটেনি। এরই অংশ হিসেবে আনন্দ মেলার আয়োজন করে নিউইয়র্ক সিটির অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার। গত ৮ আগস্ট লং আইল্যান্ডের ব্যাবিলন শহরের লুসিন্ডা এভিন্যুতে আটলান্টিকের তীরে নিজ বাসভবনের আঙ্গিনায় ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী প্রকৌশলী মাহফুজুল হক।
সৌন্দর্যে পরিপূর্ণ অনাবিল এক আনন্দদায়ক পরিবেশে প্রতিষ্ঠানটি চলে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত। অনুষ্ঠানটি বারবিকিউ পার্টি, সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজ দিয়ে সাজানো ছিলো। অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিলো নিউইয়র্কের অন্যতম সাংস্কৃতিক সংগঠন আনন্দধ্বনির সঙ্গীত পরিবেশনা।

এতে অংশ নেন বিপুল সংখ্যক শিল্পী। একের পর এক গান গেয়ে দর্শক শ্রোতাদের মোহিত করেন তারা। এর ফাঁকে চলে কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের আয়োজক প্রকৌশলী মাহফুজুল হক ও তার স্ত্রী তানিয়া চৌধুরী সমবেত অতিথিদেরকে স্বাগত জানান। তারা সকলকে ধন্যবাদ জানান আতিথ্য গ্রহণের জন্য। ‘কুইন্স সোশ্যাল এ্যাডাল্ট ডে কেয়ার’ ও ‘মার্কস হোম কেয়ার’র সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের প্রাসাদোত্তম বাড়ির আঙিনায় এ আনন্দ সম্মিলনটি প্রকৃত অর্থেই পরিণত হয় বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের মিলনমেলায়।
বারবিকিউ’র পাশাপাশি চা-কফি আর স্ন্যাক্সের পরিক্রমাতেই শুরু হয় ডিনারের পালা। আনন্দধ্বনির প্রেক্ষাপট এবং কমিউনিটির সামগ্রিক সহযোগিতা আলোকে বক্তব্য দেন আনন্দধ্বনি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, কো-চেয়ারম্যান ডা. রাজশ্রী সাহা রায় মুনমুন, সদস্য সচিব অর্ঘ্য সারথী সিকদার প্রমুখ। এ সময় আনন্দধ্বনি’র কার্যক্রমকে বেগবান রাখতে সার্বিক সহযোগিতার জন্য ক্রেস্ট প্রদান করা হয় ইঞ্জিনিয়ার মাহফুজুল হককে। মিউজিক্যাল কনসার্টে আনন্দধ্বনি’র শিল্পী ছাড়াও রবীন্দ্র সংগীতের খ্যাতনামা শিল্পী ইলোরা আহমেদ শুক্লাও সংগীত পরিবেশন করেন। প্রায় দু’শতাধিক অতিথির অংশগ্রহণে অনুষ্ঠানটি সত্যিকারার্থেই পরিণত হয় একটি মিলন মেলায়। চমৎকার আবহাওয়ায় পড়ন্ত বিকেলের আনন্দানুষ্ঠানকে আকর্ষনীয় করে তুলে আটলান্টিকের বুকে সূর্যাস্তের দৃশ্য। বিশাল বাড়িটির দক্ষিণের আঙ্গিনায় শেষ প্রান্তে বসে হাত দিয়ে স্পর্শ করা যায় আটলান্টিকের জলরাশি।
আনন্দ সন্ধ্যায় উপস্থিত ছিলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, এটর্নি, ফার্মাসিট, কৃষিবিদ, শিল্পী, কুটনীতিক, বীরমুক্তিযোদ্ধা, সম্পাদক, ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দধ্বনি’র চেয়ারম্যান প্রকৌশলী মাহফুজুল হক, কো- চেয়ারম্যান ডা. রাজশ্রী সাহা রায় মুনমুন এমডি, ও সদস্য সচিব অর্ঘ্য সারথী সিকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান মাহফুজুল হক।
Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh