Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কবিকে ভয় কেন

মাহবুব হাসান   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

কবিকে ভয় কেন

তাদের হাতে কোনো গ্রেনেড নেই
নেই কোনো বন্দুক বা ব্যায়োনেট,
তোমাকে হত্যা করার মতো ভোতা কোনো ছুরিও নেই
পরমাণু বোমা, মিসাইল
নিদেনপক্ষে ব্রিটিশ কলকিমুখো লাইট মেশিনগান
সাবমেশিন গান, চাইনিজ রাইফেল,
এ-কে ৪৭,
কেবল ছবি দেখেছে তারা
সংবাদপত্রের পাতায় এক রাজনৈতিক নেতার হাতে
তিনি সেটি বাজিয়ে হুমকি দিয়েছেন
তোমাদের কণ্ঠ থামাও, নইলে স্তব্ধ করে দেবো।

সবই তো তোমার হাতের পুতুল প্রভু হে,
তারপরও তুমি ভয় পাও?
তুচ্ছতাচ্ছিল্যের শিকার
এক কলম!!

তুমি সামান্য কলম আর তার মালিককে ভয় পাও?
তোমার মন্ত্রীসভায় এতো হাতি এতো ঘাড়া এতো
গরু এতো ভেড়া আর
তোমার মতো হিংস্র সিংহী থাকতে
একটি কলমের ভয়ে তুমি ভীত এবং সন্ত্রস্ত?

সে কেবল শব্দ লিখতে পারে বিপ্লব
একটি বাক্য তারা রচনা করতে পারে বিপ্লব
আর তারা গোয়ারের মতো
মাথা নত করতে শেখেনি কখনোই
এটুকুই অপরাধ!
এই অপরাধে তুমি তাদের বললে রাষ্ট্রদ্রোহী!

তারা তো তোমাকে মারতে যায়নি
তোমার মতো নৃশংস হাতে হত্যা করেনি মানুষ,
গুম করেনি র্যাব ও পুলিশের মতো অগণন,
তাতেই তুমি ক্ষিপ্ত হলে উৎপাদকের ওপর?
তোমার এতোই যদি ভয়
তাহলে গদি ছেড়ে চলে যাও আমাজনে
কিংবা ঘুরে দেখতে পারো মরুময় দেশগুলো।
নিজের ভীতসন্ত্রস্ত আত্মাকে জিজ্ঞেস করো
মারণাস্ত্রহীন কবিকে এতো নয় কেন?
#
০৭/২২/২০২০
নিউ ইয়র্ক

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন

(9481 বার পঠিত)

ছিপ

(3843 বার পঠিত)

অমর জিয়া

(2770 বার পঠিত)

ঠ্যালা সামলা!

(2265 বার পঠিত)

আইসবার্গ থিওরী

(2058 বার পঠিত)

বন্ধন

(1595 বার পঠিত)

খড়কুটো

(1459 বার পঠিত)

বৃক্ষ, অতঃপর

(1351 বার পঠিত)

একটা বোবা ছেলে

(1320 বার পঠিত)

কেউ ভালো নেই

(1293 বার পঠিত)

কুহক ও কুহকী

(1274 বার পঠিত)

গাঁয়ের বিল

(1254 বার পঠিত)

প্রত্যাশা

(1250 বার পঠিত)

রম রোদ

(1181 বার পঠিত)

কষ্ট নিদারুণ

(1117 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.