বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ছবি : সংগৃহীত
গত ৩ জুলাই শুক্রবার দুপুরে সিটির ফ্লাশিংয়ে অবস্থিত ‘মুসলিম সেন্টার অফ নিউইয়র্ক’ এ জুমা নামাজ চলাকালে এক ব্যক্তি ‘বি, বি গান’ হিসেবে পরিচিত একটি এয়ারগান নিয়ে প্রবেশ করার ঘটনার ওপর বিবৃতি প্রদান করেছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের সমাজে, বিশেষ করে কোনো উপাসনালয়ে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। তিনি বলেন, আমরা যখনই ইসলামবিদ্বেষের মুখোমুখি হব, তখনই এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
ঘটনায় কেউ আহত হয়নি জেনে কংগ্রেসওম্যান স্বস্তিবোধ করেছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, ফ্লাশিংয়ের ‘মুসলিম সেন্টার অফ নিউইয়র্ক’ এ শুক্রবারের নামাজ চলাকালে মুখোশ পরা এক ব্যক্তি এমন একটি অস্ত্র প্রদর্শন করে, যা দেখতে প্রাণঘাতী অস্ত্রের মতো মনে হলেও পরে সেটি একটি ‘বি, বি গান’ বলে জানা যায়।
আমার সহকর্মীগণ এবং আমি ঘটনাটি নিয়ে এনওয়াইপিডির সঙ্গে যোগাযোগ করেছি। সন্দেহভাজন ব্যক্তি এখন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার প্রতি এবং সাহসী উপস্থিত ব্যক্তিদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা দ্রুত পদক্ষেপ নিয়ে ওই ব্যক্তিকে নিরস্ত্র করেন এবং পুলিশ পৌঁছানো পর্যন্ত তাকে আটক করে রাখেন। কেউ আহত হয়নি জেনে আমি স্বস্তি বোধ করেছি। উল্লেখ্য, সংশ্লিষ্ট মুসলিম সেন্টার গ্রেস মেং এর কংগ্রেসনাল ডিষ্ট্রিক্টে অবস্থিত।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh