Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আকর্ষণীয় হজ প্যাকেজ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আকর্ষণীয় হজ প্যাকেজ

২০২৭ সালের পবিত্র হজ উপলক্ষে যুক্তরাষ্ট্রপ্রবাসী মুসলিমদের জন্য বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড। এ উপলক্ষে ৩ আগস্ট সোমবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে হজযাত্রীদের নিয়ে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে আগামী বছরের হজের বিভিন্ন প্যাকেজ, আবাসন, খাবার, পরিবহন এবং মক্কা-মদিনায় অবস্থানের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা জানান, সর্বনিম্ন ৬ লাখ ৫৫ হাজার টাকার ‘স্পেশাল প্যাকেজ’ ঘোষণা করা হয়েছে।

এ প্যাকেজের মেয়াদ ৩০ থেকে ৩৫ দিন। এতে মক্কায় স্ট্যান্ডার্ড হোটেল থেকে কাবা শরিফের দূরত্ব প্রায় ১ হাজার মিটার এবং মদিনায় হোটেল থেকে মসজিদে নববীর দূরত্ব প্রায় ৭০০ মিটার। তিন বেলা দেশি খাবার, প্রতি কক্ষে চার থেকে পাঁচজন হাজির থাকার ব্যবস্থা এবং মিনায় ইকোনমি তাঁবুর সুবিধা রয়েছে। এ ছাড়া ৭ লাখ ৯৫ হাজার টাকার ‘প্যাকেজ এ’ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজে মক্কায় তিন তারকা বা সমমানের হোটেল এবং মদিনায় প্রায় ২০০ মিটারের মধ্যে হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে। বিশেষ খাবার ও পরিবহন, প্রতি কক্ষে চার থেকে পাঁচজন হাজি এবং মিনায় ইকোনমি তাঁবুর সুবিধাও রয়েছে। প্যাকেজটির মেয়াদ ১২ থেকে ১৮ দিন।

১০ লাখ ৫৫ হাজার টাকার ‘জিরো মিটার হোটেল’ প্যাকেজে মক্কায় টাওয়ার ভিলায় থাকার ব্যবস্থা, মদিনায় ২০০ মিটারের মধ্যে হোটেল, বুফে খাবার এবং মিনায় ভিআইপি তাঁবুর সুবিধা রাখা হয়েছে। এ প্যাকেজের মেয়াদ ১২ থেকে ১৮ দিন।অন্যদিকে ভিআইপি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকা। এতে মক্কায় ৫ তারকা হোটেল থেকে ১০০ থেকে ২০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা এবং মদিনায় ৩ বা ৪ তারকা হোটেলে প্রায় ২০০ মিটারের মধ্যে থাকার কথা উল্লেখ করা হয়েছে। এ প্যাকেজেও বিশেষ খাবার ও পরিবহন এবং মিনায় ভিআইপি তাঁবুর সুবিধা রয়েছে। এ ছাড়া ‘জিরো মিটার হোটেল’ প্যাকেজের মূল্য ১০ লাখ ৫৫ হাজার টাকা।

এতে মক্কা টাওয়ার ভিলায় থাকার ব্যবস্থা, মদিনায় ২০০ মিটারের মধ্যে হোটেল, বুফে খাবার, ১২ থেকে ১৮ দিনের প্যাকেজ এবং মিনায় ভিআইপি তাঁবুর সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ থেকে ১৫ দিনের স্পেশাল প্যাকেজের সুযোগ-সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা যাবে। তবে কোরবানির প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। হজের ফ্লাইট ছাড়া অন্য কোনো বিমান টিকিটও প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। মিনায় ভিআইপি তাঁবুর জন্য অতিরিক্ত ২ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে।

প্যাকেজের আওতায় মক্কা, মদিনা ও তায়েফে সাইটসিয়িংয়ের ব্যবস্থার কথাও জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রি-রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন, পাসপোর্ট এবং ৩০ হাজার টাকা প্রয়োজন হবে।

সংবাদ সম্মেলনে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি হজের প্রস্তুতি,প্যাকেজ নির্বাচন ও নিবন্ধনসংক্রান্ত বিষয়েও আলোচনা করা হয়।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিসহ আগ্রহী হজযাত্রীদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন প্যাকেজ বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.