নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে বিগত বছরগুলোর মতো এবছরও নিউইয়র্কে ‘আন্তর্জাতিক সীরাত কনভেনশন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ আগস্ট রোববার সিটির জ্যামাইকার অঙ্গন পার্টি হলে বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কনভেনশনের কর্মকান্ড চলবে। এবারের কনভেনশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘মুহাম্মদ (সা:) বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায়বিচারের আদর্শ’।
কনভেনশনে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের আলেম-ওলামাগণ ওয়াজ করবেন। নতুন প্রজন্মের জন্য থাকবে বিশেষ আয়োজন। এতে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট থেকে আগত নতুন প্রজন্মের স্কলারগণ ইংরেজীতে বক্তব্য রাখবেন। মুহাম্মদ (সা:) এর অনুসারী সর্বস্তরের নর-নারীগণ-কে সপরিবারে কনভেনশনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি। খবর : ইউএনএ’র।
‘আন্তর্জাতিক সীরাত কনভেনশন-২০২৬’ উপলক্ষ্যে বুধবার বাদ আসর জ্যামাইকার অঙ্গন পার্টি হলে (৮৯-১৬ ১৭৫ স্ট্রীট, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩২) আয়োজিত ব্যতিক্রমী এই সংবাদ সম্মেলনে ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ সহ অন্যান্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য এবং লিখিত বক্তব্যে কনভেনশনের বিস্তারিত তুলে ধরেন মুফতি আব্দুল মালেক। এছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ আল আজহারী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মঞ্জুরুল করীম ও আবু তাহের।
বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, মহানবী (সা:)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মেও কাছে তুলে ধরা, ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারনা দূর করার প্রয়াস, সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে পারষ্পারিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং আমেরিকায় বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে নৈতিক, অধ্যাত্বিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করাই সীরাত কনভেনশনের মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য।
কনভেনশনে দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম, ইসলামী গবেষক ও চিন্তাবীদগণ উপস্থিত থেকে রাসুলুল্লাহ (সা:) এর জীবন, মানব কল্যান, নৈতিকতা, পরিবার, শিক্ষা, সামাজিক ন্যায় বিচার ও বিশ্বশান্তি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা আরো জানান, কনভেনশনে কোন ফান্ড রেইজ করা হবে না। মহানবী প্রেমিকদের স্বেচ্ছা প্রনোদিত উদ্যোগে এই কনভেনশনের অয়োজন করা হচ্ছে। তবে কনভেনশন সফল করতে অঙ্গণ পার্টি হলেন কর্ণধার মোহাম্মদ হোসেন ইশতিয়াক বিশেষ ভূমিকা রাখছেন। সবশেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলনা মির্জা আবু জাফর বেগ।
Posted ১২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3111 বার পঠিত)
(2655 বার পঠিত)