বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ শেষ করার পর সোমবার রাতে ডারবান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল পাকিস্তান নারী ক্রিকেট দলের। কিন্তু মধ্যপ্রাচ্যে হঠাৎ করে তৈরি হওয়া অস্থিরতা এবং কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে ফাতিমা সানাদের।
মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুনরায় চালু না হওয়া পর্যন্ত পাকিস্তান নারী দলকে ডারবানেই অপেক্ষা করতে হতে পারে, এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্র মতে, আনুষ্ঠানিকভাবে আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা না আসা পর্যন্ত দল যাত্রা করবে না। পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি হলে দক্ষিণ আফ্রিকায় তাদের অবস্থান আরও দীর্ঘায়িত হতে পারে।
এই সফরে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। দুই ফরম্যাটেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। তবে শেষ ওয়ানডেতে পাকিস্তান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ডারবানের কিংসমিডে ১১৯ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয়।
Posted ১২:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh