Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নিউইয়র্কে স্মরণসভা ১ আগস্ট

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নিউইয়র্কে স্মরণসভা ১ আগস্ট

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে “আমেরিকায় জুলাই জাগরণ” শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে এনসিপি ডায়াসপোারা অ্যালায়েন্স ইউএসএ। ২০ জুলাই এ উপলক্ষে সোমবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ডা. মো. আবদুল মোহাইমিন সাইমন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ছাত্র-তরুণ ও সাধারণ মানুষের আত্মত্যাগ, সাহস এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই আন্দোলনে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও জনমত গঠন, প্রতিবাদ কর্মসূচি, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের বাস্তব চিত্র দেশ-বিদেশে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক সমাজের প্রতি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএসএ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের সানি পার্কে অনুষ্ঠিত হবে “আমেরিকায় জুলাই জাগরণ” শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য, আন্দোলনের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, প্রবাসীদের ভূমিকা নিয়ে বিশেষ উপস্থাপনা, জুলাই আন্দোলনভিত্তিক আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী।

এছাড়া রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ক আলোচনা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্য এবং ঊনবাঙাল সাহিত্য সংগঠনের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগত অতিথিদের জন্য আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে। ডা. মোহাইমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের তাৎপর্য তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এ আয়োজনের বার্তা পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রওশন হক, নিউইয়র্ক স্টেট লোকাল অর্গানাইজার রাকিব উদ্দিন, মুখ্য সংগঠক এম. এইচ. সিদ্দিক, যোগাযোগ ও মিডিয়া সম্পাদক হাসিবুল কবির, নিউইয়র্কের স্থানীয় সংগঠক মাহামুদুল কবির অনিক, কেন্দ্রীয় সদস্য রাসেল আলম এবং যুগ্ম অর্থ সম্পাদক জি এম নিলয় ও নিজামুল শাহির, কার্যনির্বাহী সদস্য লোকমান আহমেদ রিয়াদ, রাহাত আলম এবং সদস্য নুমায়ের হোসেন দিহান। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের সহযোগিতা ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে “আমেরিকায় জুলাই জাগরণ” অনুষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

Posted ৩:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.