Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের বনভোজন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের বনভোজন

নিউইয়র্ক সিটির বয়স্ক সেবাদানকারী অন্যতম প্রতিষ্ঠান নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার। গত ২০ জুলাই প্রতিষ্ঠানটি আয়োজন করে বর্ণাঢ্য এক বনভোজনের। লং আইল্যান্ডের ওয়েস্ট হেমস্টিডস্থ পার্কে আয়োজিত বনভোজনটি ছিল নানা ধরনের অনুষ্ঠানে ভছরপুর। সকাল দশটা থেকে বিকেল ৬টা পর্যন্ত অনুষ্ঠিত বনভোজনে বিপুল সংখ্যক বয়স্ক নারীপুরুষ অংশগ্রহণ করেন। সকালের নাশতা, দুপুরের খাবারে ছিল বিশেষ মেন্যু।

ফিতা কেটে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের সিএফও মোহাম্মদ জাহিদ আলম। বনভোজনের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ।

বিশেষ অতিথি ছিলেন রানো নেওয়াজ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান ও কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিগণ শুভেচ্ছা বক্তব্যে আয়োজকদের প্রশংসা করেন। বনভোজনে ছিল সাংস্কৃতিক পর্ব, খেলাধুলা ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র। জাহিদ আলম ও মিসেস জাহিদ বনভোজনে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান। চমৎকার আবহাওয়া এবং আকর্ষণীয় সাজসজ্জা উপভোগ্য করে তোলো পুরো অনুষ্ঠানকে।

Posted ৩:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.