Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর : দুই সপ্তাহ রাজপথে থাকবে যুক্তরাষ্ট্র বিএনপি

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর : দুই সপ্তাহ রাজপথে থাকবে যুক্তরাষ্ট্র বিএনপি

ছবি : সংগৃহীত

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে সেপ্টেম্বরে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং তার নিউইয়র্ক অবস্থানকালে বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন গুলোর পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

২৪ আগস্ট সোমবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক নেতৃবৃন্দ, নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক মহানগর উওর-দক্ষিণ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের এক যৌথ ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা এবং নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকা সমন্বয়ক আনোয়ার হোসেন খোকনের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন,শরাফত হোসেন বাবু, সোলেমান ভুইয়া,নেয়াজ আহমেদ জুয়েল, জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, মনজুর চৌধুরী, আনোয়ারুল ইসলাম আনোয়ার, গিয়াস উদ্দিন, আক্তারুজ্জামান বাদল, মোশাররফ হোসেন সবুজ, কাজী আজম, ফিরোজ আহমেদ, জসিম ভুইয়া , মুশফিকুর রহমান খসরু, আব্দুস সবুর, সাইদুল হক, সালেহ আহমেদ মানিক, শফিকুর রহমান দুলাল, গোলাম ফারুক শাহিন, মাজহারুল ইসলাম মিরু, মো: মহসিন, মো: শাহজাহান প্রমুখ।

সভায় আরও বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ এবং নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মকসুদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, খোরশেদ আলম, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বাবর উদ্দিন, জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম এবং সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর সরোয়ার্দী প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী যতদিন নিউইয়র্কে অবস্থান করবেন, ততদিন বিএনপি ও অঙ্গসংগঠন গুলোর নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকবেন। এর অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে সুশৃঙ্খলভাবে বৃহৎ শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সমাবেশে ব্যাপক লোকসমাগম নিশ্চিত করতে নিউইয়র্ক স্টেট ও নিউইয়র্ক মহানগর উওর-দক্ষিণ বরোতে বিএনপি ও অঙ্গসংগঠগুলোর পক্ষ থেকে জনসংযোগ চালানো হবে।

এ লক্ষ্যে নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন এলাকার দায়িত্বও বণ্টন করা হয়েছে বলে সভায় জানানো হয়।প্রধানমন্ত্রীর নিউইয়র্ক অবস্থানকালের পুরো সময় জুড়ে স্বাগত কর্মসূচি, শান্তি সমাবেশ, জনসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।সভায় আগামী ৩০ আগস্ট উত্তর আমেরিকা সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে চুড়ান্ত কর্মসুচি ঘোষণা করা হবে।

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.