Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার সেই চেনা ইডেন যেন অচেনা। বাংলাদেশ নেই, তাই কলকাতাবাসীরও যেন বিশ্বকাপ নিয়ে কোনো আগ্রহ নেই। টিকিট বিক্রির হতাশাজনক চিত্রই বলে দিচ্ছে, বাংলাদেশকে কতটা মিস করছে কলকাতা।

সব ঠিক থাকলে ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ সরে দাঁড়ানোয় টুর্নামেন্টের জৌলুস পুরোপুরি হারিয়েছে কলকাতা। যদিও বাংলাদশের বদলি স্কটল্যান্ডকে নিয়ে তেমন আগ্রহ নেই কলকাতাবাসীর।

‘আনন্দবাজার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি চলছে অত্যন্ত ধীরগতিতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতে ভিড় তো দূরের কথা, একসঙ্গে ৫-৬ জন মানুষও চোখে পড়ছে না। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক এই স্টেডিয়ামে ম্যাচ ঘিরে এমন অনাগ্রহ অতীতে খুব কমই দেখা গেছে।

টিকিট বিক্রির পরিসংখ্যানই বলে দিচ্ছে হতাশার কথা। এখন পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র ২ হাজার ৯১৭টি টিকিট। স্কটল্যান্ড বনাম ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ, বিক্রি হয়েছে মাত্র ৩৪৮টি টিকিট।

২ হাজার ৭৫টি টিকিট বিক্রি হয়েছে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচের। ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচের ৪ হাজার ৯৭০টি। ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালির ১ হাজার ২৪৮টি। গ্রুপ পর্বের বাইরে সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে সবসাকুল্যে ৯ হাজারের মতো।

দর্শকদের এই অনাগ্রহের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে গ্রুপ পর্বে ইডেনে স্বাগতিক ভারত এবং প্রতিবেশী বাংলাদেশের কোনো ম্যাচ না থাকাকে। তবে টিকিট বিক্রি কম হলেও আর্থিক ক্ষতির মুখে পড়ছে না আয়োজক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছ থেকে প্রাপ্ত অর্থেই খরচ উঠে যাচ্ছে তাদের।

Posted ৯:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.