বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাকিবের দেশে ফেরা নিয়ে যা জানা গেল

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সাকিবের দেশে ফেরা নিয়ে যা জানা গেল

ছবি : সংগৃহীত

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ডামাডোলের মধ্যেই জোর গুঞ্জন উঠেছে জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরা নিয়ে। সূত্র বলছে, রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের সাথে সাথে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ সুগম হয়েছে এবং আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই তাকে পুনরায় ২২ গজে দেখা যেতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের মনোভাব অনুযায়ী, খেলোয়াড়দের রাজনৈতিক পরিচয়ের চেয়ে তাদের যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি পুরোনো সাক্ষাৎকার বর্তমানে ক্রিকেটপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা তার ফর্মের ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই জাতীয় দলে আসবে।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, নতুন সরকারের আমলে সাকিব ফর্মে থাকলে তার জাতীয় দলে সুযোগ পেতে কোনো বাধা থাকবে না। গুঞ্জন থাকলেও সাকিব নিজে বিষয়টি নিয়ে খুব একটা তাড়াহুড়ো করতে নারাজ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপনারা অনেক দূর চিন্তা করে ফেলছেন। ভাই, আগে আমাকে দেখতে দিন যে সামনে দিনগুলোতে কী হয়।

তবে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র ভিন্ন ইঙ্গিত দিয়েছে। সূত্রটির মতে, সাকিব ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই তার পরিকল্পনা সাজাচ্ছেন। সূত্রটি আরও জানিয়েছে, সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পরিকল্পনা করেছেন।

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.