বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজ অত্যন্ত আনন্দিত। অনেক বাধা-বিপত্তি ও অনেক রক্তপাত, আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। আমরা আশা করি, এই পথ মসৃণ হবে আগামী দিনগুলোতে। মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের এই দিনটি জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। অনেক ত্যাগ স্বীকার করেছেন। অনেক মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে। গুম হয়েছে-খুন হয়েছে।
তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ে ছাত্র-জনতা কৃষক শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটা দেশ পেয়েছি। আশা করছি, এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে। আমাদের প্রত্যাশায় এই নির্বাচন বাংলাদেশে একটা নতুন অধ্যায় শুরু করবে।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh