বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেজ থেকে এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিএনপি পেজের পোস্টে বলা হয়, ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন।
তবে কত ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন এ বিষযে এখনো কোনো কিছু বিস্তারিতভাবে জানানো হয়নি।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh