বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নির্বাচনে ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহু আসনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব আসনে বিজয়ীদের শপথ স্থগিত রাখার আবেদনও করেছে দলটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে বহু ক্ষেত্রে কারচুপি ও জালিয়াতি হয়েছে। বিশেষ করে ৩০টি আসনে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে।

তিনি দাবি করেন, কিছু আসনে ফলাফল ঘোষণা করতে অস্বাভাবিক সময় নেওয়া হয়েছে এবং কোথাও কোথাও পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে। বিষয়গুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ইতোমধ্যে দলটি আইনি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মী, সমর্থক ও পোলিং এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটছে। এমনকি নারীদের ওপরও আক্রমণের অভিযোগ তোলেন তিনি। কিছু এলাকায় সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন।

জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, সংশ্লিষ্ট ৩০টি আসনে ৫ হাজার থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে ফল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এসব আসনের গেজেটও প্রকাশ করা হয়েছে। তবে এসব আসনের ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার পাশাপাশি বিজয়ীদের শপথ না পড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

Posted ১০:২৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.