বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

তারেক রহমান ও মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কো রুবিও লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানায় বাংলাদেশের মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’

Posted ১০:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.