নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বক্তব্য রাখছেন শাহনেওয়াজ।
বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশের সমন্বয়ে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড (এসএইউপি)-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ আগস্ট রোববার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ’র ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিট এলাকায় এই প্যারেড অনুষ্ঠিত হবে। প্যারেডের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশ সোসাইটি ইনক। নিউইয়র্ক (ইউএনএ)
‘এক অঞ্চল এক সংস্কৃতি এক ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠিতব্য প্যারেডে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ-এর প্রবাসী জনগণের মধ্যকার ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র জোরদার করার পাশাপাশি দেশগুলোর শিল্প-সংস্কৃতি আমেরিকানদের মাঝে তুলে ধরাই হবে মূল লক্ষ্য।
সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বুধবার ২২ জুলাই সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও প্যারেডের গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ। সভা পরিচালনা করেন প্যারেড কমিটির প্রধান সমন্বয়কারী শাহ শহিদুল ইসলাম ও জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ নমি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক আকবর হায়দার কিরণ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, শাহ গ্রুপের কর্ণধার শাহ জে চৌধুরী, চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকার (একাংশ) সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সোসাইটির সাবেক কর্মকর্তা আকতার হোসেন, কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়াদী, ব্যবসায়ী তরিকুল ইসলাম বাদল, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, এডভোকেট সেতু, জাহাঙ্গীর আলম জয়, শাহনাজ হোসেন, সাংবাদিক জলি আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম, সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ প্রমুখ সভামঞ্চে উপবিষ্ট ছিলেন। সভায় ভারতীয়, পাকিস্তানী, নেপালী কমিউনিটির প্রতিনিধিরা সহ প্যারেড কমিটির উপদেষ্টা ড. আবু যুবায়ের দারা, সদস্য সচিব ও সোসাইটির সহ সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শাহ নেওয়াজ বলেন, সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড (এসএইউপি)-এর প্রস্তুতি এগিয়ে চলছে।
ইতিমধ্যেই বাংলাদেশী কমিউনিটি সহ ভারতীয়, পাকিস্তানী ও নেপালী কমিউনিটির একাধিক সংগঠন সমর্থন জানিয়েছে। এওয়াইপিডি সহ আমরা এশিয়ান কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ হয়েছে। তিনি প্যারেড সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। সভায় জানানো হয়, বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠন ইতিমধ্যেই সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড (এসএইউপি)-এ যোগ দিতে সম্মতি ও সমর্থন জানিয়েছে।
Posted ৩:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh