নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন শাহাব উদ্দিন সাগর
যুক্তরাষ্ট্রে কমিউনিটি সেবায় অবদান রাখার জন্য প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার এওয়ার্ড পেয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগ সম্পাদক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী শাহাব উদ্দিন সাগর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল এওয়ার্ড প্রদানের ক্ষমতাপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন হ্যান্ডস অফ হোপ কমিউনিটি আউটরিচ গত ২৫ জুলাই, রোববার, সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানে সাংবাদিক শাহাব উদ্দিন সাগরের হাতে এই এওয়ার্ড তুলে দেন সংস্থার অন্যতম প্রধান চ্যাপ্লেন কিম থমাস। ‘ন্যাশনাল সার্ভিস অনার’ হলো স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি প্রদানের একটি কর্মসূচি, যা সাময়িকভাবে স্থগিত থাকা ‘প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ (পিভিএসএ)-এর বিকল্প হিসেবে চালু করা হয়েছে। ১২ মাস সময়কালে সম্পন্ন করা যাচাইকৃত সমাজসেবামূলক কাজের ঘণ্টার ভিত্তিতে এটি ব্যক্তি ও বিভিন্ন গোষ্ঠীকে সম্মাননা প্রদান করে। নিউইয়র্ক (ইউএনএ)

এই এওয়ার্ডটি ‘প্রেসিডেন্সিয়াল ভলান্টিয়ার এওয়ার্ড’ নামেও পরিচিত। কর্মসূচির বিবরণ, প্রদত্ত পুরস্কার: ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড এই তিনটি স্তর। পুরস্কারের মধ্যে রয়েছে সনদপত্র, পিন, প্রশংসাপত্র এবং মেডেল। যোগ্যতা: সব বয়সের ব্যক্তি এবং যেসব স্কুল বা অলাভজনক সংস্থা স্বেচ্ছাসেবকদের কাজের সময় যাচাই করতে সক্ষম, তারা সবাই এতে অংশ নিতে পারবে। শনিবার নিউইডর্কে ব্রুকলীনের একটি চার্চের ব্যাঙ্কুয়েট হলে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহাব উদ্দিন সাগর ছাড়াও আরো ১১ জনকে ন্যাশনাল সার্ভিস অনার এওয়ার্ড তুলে দেয়া হয়। এওয়ার্ড দেয়ার পাশাপাশি হস্তান্তর করা হয় ইউএস কংগ্রেসউইম্যান ইভেট ডি. ক্লাকের প্রশংসাপত্র, নিউইয়র্ক স্টেট সিনেটর রেক্সোনি জে. পারসুডের প্রক্টেলেমেশন ও নিউইয়র্ক সিটি কাউন্সিলউইম্যান মার্সেডিস নার্সিসের সাইটেশন।
অনুষ্ঠান উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। ১২ জন এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে শাহাব উদ্দিন সাগরই একমাত্র বাংলাদেশী, যিনি কমিউনিটি সার্ভিসের জন্য সম্মানজনক এই এওয়ার্ড পেয়েছেন। এওয়ার্ড পাওয়ার পর বক্তব্যে সাংবাদিক শাহাব উদ্দিন সাগর বলেন, ‘হ্যান্ডস অফ হোপ কমিউনিটি আউটরিচ’ এর ন্যাশনাল সার্ভিস অর্নার গোল্ড এওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি সত্যিই গর্বিত, সম্মানিত বোধ করছি। এই অসাধারণ সম্মানের জন্য আমি আন্তরিকভাবে সংগঠন, পরিকল্পনা কমিটি এবং চ্যাপ্লেন কিম থমাসকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বলেন, এই সম্মান আমি শুধু নিজের পক্ষ থেকে গ্রহণ করছি না; আমি এটি উৎসর্গ করছি সেই সকল স্বেচ্ছাসেবক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সংগঠনগুলোর প্রতি, যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবায় কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। মানুষের সেবা আমার কাছে কখনোই শুধু একটি দায়িত্ব নয় বরং এটি আমার ভালোবাসা, আমার অঙ্গীকার এবং আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
শাহাব উদ্দিন সাগর বলেন, আমি সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সচেতনতা ও সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময়, সাপ্তাহিক নবযুগ নিরলসভাবে কাজ করেছে নিউইয়র্কের বাংলা ভাষাভাষী কমিউনিটিকে সঠিক, সময়োপযোগী এবং জীবনরক্ষাকারী তথ্য পৌঁছে দিতে, যাতে মানুষ সচেতন থাকতে পারে এবং একে অপরের পাশে দাঁড়াতে পারে। তিনি বলেন, আমি একজন ফেডারেল চ্যাপ্লেন হিসেবেও মানুষের পাশে থাকার সৌভাগ্য অর্জন করেছি। এই দায়িত্বের মাধ্যমে আমি মানুষের আধ্যাত্মিক সেবা, মানসিক সাহস এবং কঠিন সময়ে সহমর্মিতা ও উৎসাহ দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করে পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলতে বিশ্বাস করি।
শাহাব উদ্দিন সাগর বলেন, আমার দৃঢ বিশ্বাস, আমরা যখন একসঙ্গে মানবসেবায় এগিয়ে আসি, তখন আমাদের ভিন্নতাই আমাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। এই পুরস্কার আমার যাত্রার সমাপ্তি নয়; বরং এটি আমাকে আরও বেশি দায়িত্বশীলভাবে মানুষের সেবা করে যাওয়ার অনুপ্রেরণা দিবে।তিনি বলেন, আমার পরিবার, বন্ধু, সহকর্মী এবং যারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সমর্থন ছাড়া আজকের এই অর্জন সম্ভব হতো না। প্রসঙ্গত: ‘হ্যান্ডস এন্ড হোপ কমিউনিটি আউটরিচ’ নিউইয়র্কের কমিউনিট নেতৃবৃন্দের অবদান পর্যবেক্ষণ করে এওয়ার্ডের জন্য মনোনয়ন প্রদান করে। পরে জুরি বোর্ড অনুমোদন করলে একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করে সংশ্লিষ্টদের হাতে ন্যাশনাল সার্ভিস অনার গোল্ড এওয়ার্ড বা প্রেসিডেন্সিয়াল এওয়ার্ড তুলে দেয়া হয়।
Posted ৪:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3100 বার পঠিত)
(2615 বার পঠিত)