Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

;

জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ

গ্রীষ্মকালীন অবকাশ শেষে নিউইয়র্ক সিটির স্কুল শুরু হতে যাচ্ছে ১০ সেপ্টে¤র^ বৃহস্পতিবার। শিক্ষার্থীরা প্রস্তুত নূতন শিক্ষা বর্ষ শুরু করতে। অভিভাবকরাও ব্যস্ত হয়ে পড়েছেন সন্তানদের সাথে তাদের স্কুল সাপ্লাই কেনাকাটায়। যারা প্রি-কে থেকে ১২ গ্রেড পর্যন্ত প্রায় ১ মিলিয়ন শিক্ষার্থী নতুন ক্লাসে যাবে ১০ সেপ্টেম্বর।

নতুন ক্লাশে যাওয়ার জন্য স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্যণীয়। আর তাই নতুন প্রজন্মদের উৎসাহিত করতে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) বিগত বছরের মতো এবারো বিতরণ করেছে স্কুল সাপ্লাই। উৎসবমুখর পরিবেশে গত ২১ আগস্ট বিকালে জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউস্থ ক্যাপ্টেন টিলি পার্কে জেবিএফএস’র উদ্যোগে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়স্কুল সাপ্লাই। বাচ্চাদের বিনোদনেরও ব্যবস্থা করা হয়স্কুল সাপ্লাইয়ের পাশাপাশি।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটির অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে লাইনে দাঁড়িয়ে গ্রহণ করেন স্কুল সাপ্লাই। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চিপস, পপকন, সিঙ্গারা, পানির বোতলসহ বিতরণ করা হয় অন্যান্য সামগ্রী।

নতুন স্কুল সামগ্রী পেয়ে শিশু-কিশোররা আনন্দে মুখরিত করে তোলে ক্যাপ্টেন টিলি পার্ক। স্কুল সাপ্লাইয়ের মধ্যে ছিল স্কুলব্যাগ, পেন্সিল, খাতা, নোটবুক সহ বিভিন্ন ধরনের খেলনা। বিকাল ৫টায় বিতরণ করার কথা থাকলেও অভিভাবকদের নিয়ে নতুন প্রজন্মের শিশু-কিশোররা বিকাল ৪টা থেকেই পার্কে উপস্থিত হতে থাকে। তাদের সুন্দর করে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পাঁচ শতাধিক নতুন প্রজন্মের উপস্থিতিতে ক্যাপ্টেন টিলি পার্ক যেন নতুন কুড়িতে পরিণত হয়। উল্লেখ্য, নউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিকসহ বিভিন্ন সেবামূলক কাজে বরাবরই এগিয়ে আছে এই সংগঠন।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত মুন্সীর পরিচালনায় এবং সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানির তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, উপদেষ্টা সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা, সাহাব উদ্দিন সাগর, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, জুলকার হায়দার, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অনুষ্ঠানের আহ্বায়ক শাহ শহীদুল্লাহ, মেম্বার সেক্রেটারি ইসমাইল হোসেন স্বপন, প্রধান সমন্বয়কারী আলম সরকার, যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ, জিল্লুর রহিম, সেবুল মিয়া, সাইফুল ইসলাম রিয়াদ, রিজু মোহাম্মদ, নওশাদ হায়দার, লিটন আহমেদ, আনোয়ার হোসেন, রেজাউল করিম অপু, মহিন উদ্দিন পাটোয়ারী, তামান্না আইরিন, ইফফাত ইয়াসমিন রিমি, শরিফ হোসেন, আব্দুল বাছির।

বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিআইপি গহর এস জামিল, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তাদের সংক্ষিপ্ত আলোচনা শেষে সবার মধ্যে সুশৃঙ্খলভাবে স্কুল সাপ্লাই তুলে দেওয়া হয়। সংগঠনের কর্মকর্তারা তাদের হাতে স্কুল সাপ্লাই তুলে দেন।

এদিকে বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রবাসের একটি ঐতিহ্যবাহী সংগঠন।

অসহায় মানুষের পাশাপাশি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের নিয়েও নানা অনুষ্ঠান করে থাকে। তারই একটি হলো ব্যাক টু স্কুল সাপ্লাই প্রোগ্রাম এবং বাচ্চাদের জন্য আনন্দ উৎসব।

এ অনুষ্ঠান উপলক্ষে ইকবাল আহমদকে আহবায়ক, রাশেদুজ্জামান মিয়া হিমুকে সদস্য সচিব ও ইসমাইল হোসেন স্বপনকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, জেবিএফএস’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচী বাস্তবায়নে পার্টনার কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি তাদের সহযোগিতা পেয়ে আনন্দিত। ব্যাক টু স্কুল প্রোগ্রামটি সফল করার জন্য তারা অভিভাবক এবং ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

Posted ১১:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.
;