শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অ্যাটাব’র নতুন কমিটির শপথ গ্রহণ

নিউইয়র্ক :   |   শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

অ্যাটাব’র নতুন কমিটির শপথ গ্রহণ

নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব’র নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২০ ডিসেম্বর আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক-অ্যাটাব’র দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। ২০২৪-২০২৫ সালের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন কর্নফুলী ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্কাইল্যান্ড ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মাসুদ মোরশেদ। মঙ্গলবার সন্ধ্যায় নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মেঘনা ট্রাভেলস’র স্বত্ত্বাধিকারী মো: এম রহমান।

অভিষিক্তরা হলেন : সভাপতি কর্নফুলী ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন, সহ সভাপতি রহমানিয়া ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ), সাধারণ সম্পাদক স্কাইল্যান্ড ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মাসুদ মোরশেদ, কোষাধ্যক্ষ ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী সামসুদ্দিন বশির, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা এয়ার ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী মো: এ কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাংকর ট্রাভেলসের সত্ত্বাধিকারী এএসএম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএস ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী শ্যামল তালুকদার। কার্যকরী সদস্য ডিজিটাল ট্রাভেল্স এস্টোরিয়া’র সত্ত্বাধিকারী নজরুল ইসলাম, জান্নাত ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ উদ্দিন, এক্সপ্রেস এয়ার ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী মো: কে জামান (রঞ্জু) এবং বেলাল ট্রাভেল্ স্কাই ইন্ক’র সত্ত্বাধিকারী রূপক বড়ুয়া। শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত সদস্যরা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতি মোহাম্মদ সেলিম হারুন বলেন, আমাদের প্রথম কাজই হবে উন্নতমানের গ্রাহক সেবা নিশ্চিত করা। সাধারণ সম্পাদক মাসুদ মোর্শেদ বলেন, অ্যাটাবের সদস্যভূক্ত কোন ব্যবসায়ির বিরুদ্ধে টিকিট বিক্রিতে কোন অনিয়মের অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি রহমানিয়া ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ)। উল্লেখ্য, ট্রাভেল এজেন্সী মালিকদের স্বার্থ রক্ষা, গ্রাহক সেবা নিশ্চিত, সম্প্রীতি বৃদ্ধিসহ কমিউনিটির সকলের মাঝে পারস্পরিক সর্ম্পক উন্নয়নের লক্ষে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব প্রতিষ্ঠা করা হয়। ইউএসএনিউজঅনলাইন.কম

Posted ১১:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.