নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
এক যুগ পেরিয়ে ১৩ বছরে পা ফেলেছে শোটাইম মিউজিক’র প্রতিভা বিকাশে সর্বাধিক জনপ্রিয় এনআরবি এ্যাওয়ার্ড অনুষ্ঠান। প্রবাসে চরম বাস্তবতার মাঝেও শিল্প সাহিত্যে, ব্যবসা-বাণিজ্যে মানুষের কল্যাণে যারা কাজ করেন তাদের সম্মান জানাতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ১৩তম আসরেও ছিল উৎসবমুখর পরিবেশ। ছোট, বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে নিউইয়র্কের কুইন্স প্যালেস অডিটরিয়াম ছিল এক মিলনমেলা।
দেশের অন্যতম সেরা চলচ্চিত্র অভিনেত্রী, নায়িকা মৌসুমীর উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য্য বাড়িয়ে তুলে বহুগুণ। সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তৃতা করেন শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। তিনি বলেন, ১৩তম আসরেও আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে আপনারা শো টাইম মিউজিকের এই এ্যাওয়ার্ড প্রদানকে যথার্থ মনে করেন। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে যে কাজটি আমরা করছি সেটি আগামীতেও অব্যাহত থাকবে। বাবু জামান ও সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী বলেন, প্রবাসে থেকেও যে সকল বাবা মা তাদের সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতি ধরে রাখতে এত পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
এখানে জন্ম নেওয়া শিল্পীদের পরিবেশনায় তিনি তাঁর মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, দিনে দিনে এনআরবি এ্যাওয়ার্ড একটি প্রেস্টিজিয়াস এ্যাওয়ার্ডে পরিণত হয়েছে। আর এই আয়োজন করে আলমগীর খান আলম যোগ্য ব্যক্তিদের সম্মানীত করে নিজেকেই সম্মানীত করছেন। আমি এর সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব।
নিউইয়র্কের সেরা শিল্পীদের নাচ আর গানের ফাঁকে ফাঁকে শিল্পী, সাহিত্যিক,সমাজকর্মীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন চিত্রনায়িকা মৌসুমীসহ অতিথিরা।
নিউইয়র্কের এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আলবান, ঋত্বিকা ব্যানার্জি, জারিন মাইসা, সাগ্নিক মজুমদার, জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলিমা শশী, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম , মিতু মাহমুদ, মিউজিসিয়ান শরীফ, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, অ্যাটর্নি রুমা জান্নাতুল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, নাসির সবুজ, রহমান মালিক , তারেক হাসান খান গ্লোবাল মাল্টি সার্ভিস, ফারহানা খান, মাশুদ রানা তপন, এএসএম উদ্দিন, লেখক ও আবৃত্তিকার গোপন সাহা, গীতিকার ইশতিয়াক রুপু, উপস্থাপক বাবুজামান, সনিয়া, সাংবাদিক ইকবাল ফেরদৌস, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ডিরেক্টর ইমন, বিপ্লব, ব্রডকাস্ট জার্নালিস্ট জলি, রেজওয়ানা আলভিস, হোম কেয়ার সার্ভিস মোঃ জামিল, কাজী লিটন, মোঃ খালেক, ডক্টর শাহজাদী পারভীন (মা ফাউন্ডেশন), কমিউনিটি এক্টিভিটি আহসান হাবীব, রাব্বি সাঈদ, হাসান জিলানী , মোঃ কাসেম , সিপিএ চিশতী, মোহাম্মদ সারোয়ার। এ্যাওয়ার্ড তুলে দেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সারওয়ারুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, আব্দুল আলিম, মোঃ সোহাগ, হেলাল মিয়া, আব্দুর রশিদ বাবু, রেদওয়ান হক, ডিউক খান, রহমান মালিক, তানভীর কায়সার , সাদেক শিবলী, কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী, শামীম সিদ্দিকী, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবীব, রাব্বি সাঈদ, মনিকা রায়, সাংবাদিকমোহাম্মদ সাঈদ, মিজানুর রহমান মিজান, আকবর হায়দার কিরণ, কানু দত্ত , রাশেদ আহমেদ, তোফাজ্জল লিটন, সাকায়েত হোসেন সেলিম, ফটো সাংবাদিক নিয়ার সিদ্দিকী, তুষার পিক ,বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, মোস্তাকিম- রাবু বিল্লাহ, মাকসুদুল এইচ চৌধুরী, শাকিল মিয়াসহ অনেকে।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)