ইউএসএনিউজঅনলাইন.কম : | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সাবেক সহ সভাপতি তৌফিকুর রহমান ফারুকের দাফন গত ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় নিউজার্সীর মুসলিম কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে ২৪ জুলাই সোমবার রাতে ব্রঙ্কসের পারচেষ্টার জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক মঙ্গলবারএদিন বাদ জোহর পার্কচেষ্টার জামে মসজিদে তৌফিকুর রহমান ফারুকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া ও সাবেক সভাপতি নূরুল আহিয়া। তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমাজ সেবায় তার অবদানের কথা তুলে ধরেন। পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুবাইর রাশিদ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় তৌফিকুর রহমান ফারুকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, সাবেক সভাপতি মাহবুব আলম, মোঃ শামিম মিয়া ও শাহেদ আহমেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা আলমাস আলী ও সভাপতি সেবুল খান মাহবুবসহ তার পরিবারের সদস্য, বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)