শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিএমবিবিএ’র নতুন কমিটি অভিষিক্ত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

সিএমবিবিএ’র নতুন কমিটি অভিষিক্ত

নিউইয়র্কের ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের (সিএমবিবিএ) নতুন কমিটির (২০২৪-২০২৫) কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারি রোববার রাতে নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে বিপুলসংখ্যক ব্যবসায়ী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রব চৌধুরী। দ্বিতীয় পর্বে ছিল নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ। শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি আব্দুর রব চৌধুরী। শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপদেষ্টা সদস্য মামুন রশীদ সংগঠনের নানান দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন উপদেষ্টা কমিটির সদস্য এন. আমীন। অনুষ্ঠানের আহবায়ক হাসান মহিউদ্দিন এবং সদস্য সচিব রানা আমীর অনুষ্ঠানটি পরিচালনা করেন। কমিউনিটির নানান গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, কমিউনিটি লিডার এবং অ্যাক্টিভিস্টরা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

অভিষিক্ত কর্মকর্তারা হলেন – সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত আলী ও আবুল খায়ের, সাধারণ সম্পাদক মইনুল আলম, সহ-সাধারণ সম্পাদক মীর কাশেম, কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার এবং অফিস সম্পাদক রুহুল চৌধুরী, সাংস্কৃতি এবং ক্রীড়া সম্পাদক সাদাত, কার্যনির্বাহী সদস্য আমীর হোসেন রানা, হাসান মহিউদ্দীন ও মঈনুল হুদা। সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Posted ৫:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.