শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

স্বাদ ও পুষ্টিগুণে অনন্য ফ্রেশ ফুডের রুটি-পরাটা

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

স্বাদ ও পুষ্টিগুণে অনন্য ফ্রেশ ফুডের রুটি-পরাটা

ফ্রেশ রুটির পর যুক্তরাষ্ট্রের বাজারে ফ্রেশ পরাটা নিয়ে এসেছে ফ্রেশফুড এন্ড ভেবারেজ। বিশ্বখ্যাত শেফ টমি মিয়ার স্বাস্থ্য সম্মত রেসিপিতে তৈরি ফ্রেশ রুটি ও পরাটা স্বাদ ও পুষ্টিগুণে অনন্য। আটা, ময়দা, লাল আটা ও চালের তৈরি ফ্রেশ রুটি সত্যিকারার্থেই অত্যন্ত ফ্রেশ এবং ডায়াবেটিক ও কোলেস্টেরল রোগীদের জন্য উপযোগী খাবার।

প্রাত্যহিক খাবার নিয়ে যারা দ্বিধা-দ্বন্দ্বে থাকেন নির্ভাবনায় তারা ফ্রেশ রুটি পরাটা নিয়মিত রাখতে পারেন তাদের খাবার মেন্যুতে। নিউইয়র্কে সম্পূর্ন স্বয়ংক্রিয় মেশিনে তৈরি শতভাগ হালাল এবং স্বাস্থ্যকর ফ্রেশ বেভারেজের রুটি-পরাটা। পরাটা অতিরিক্ত ঘি, বাটার বা তৈল ব্যবহার করা হয় না। নেই কোন কৃত্রিম রঙ, ব্লিচ বা প্রিজারভেটিভ। কোন ধরণের কেমিকেল ছাড়া প্রস্তুত এসব সামগ্রী নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকার গ্রোসারী ও সুপার মার্কেটে।
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান মালিকানাধীন প্রতিষ্ঠান ফ্রেশ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিটির যাত্রা শুরু গত জানুয়ারিতে। যাত্রা শুরুর মাত্র পাঁচ মাসের মাথায় এর উৎপাদিত পণ্য প্রবাসীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জ্যামাইকা এভিনিউতে স্থাপন করা হয়েছে এই ফ্যাক্টরি। সেখানে তিন ধরনের রুটি-পরাটা তৈরি করা হচ্ছে-সাদা আটা, ময়দা ও লাল আটার রুটি। তিন ধরনের রুটির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে লাল আটার ডায়াবেটিক রুটি। এসব রুটির রেসিপি দিয়েছেন বিখ্যাত শেফ টমি মিয়া। ইংল্যান্ডে থাকলেও এই কোম্পানির কনসালট্যান্ট পার্টনার তিনি। ইংল্যান্ড থেকে টমি মিয়া মাঝেমধ্যে এখানে আসেন এবং বিভিন্ন পরামর্শ দেন। প্রতিষ্ঠানটি শুরু করার আগেও তিনি এখানে এসেছেন। কীভাবে রুটি তৈরি করতে হবে এর পুরো রেসিপি তিনি দেন। সেই সঙ্গে এখানে যারা কাজ করছেন, তাদেরকে দক্ষ হাতে প্রশিক্ষণ দিয়ে যান। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তার রেসিপি অনুযায়ীই এসব রুটি-পরাটা তৈরি হচ্ছে।

কোম্পানির চেয়ারম্যান আল আমিন রাসেল বলেন, রুটি-পরাটায় আমরা কোনো প্রিজারভেটিভ ব্যবহার করি না। ফলে এতে কোনো কেমিক্যাল থাকে না। কেমিক্যাল কিংবা প্রিজারভেটিভ ছাড়াই এটি রাখা যায় এক মাসের মতো। ফ্রোজেন করা হলে রাখা যায় তিন মাসের মতো। সব মিলিয়ে এটি একটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত খাবার। যারা ডায়াবেটিসে ভুগছেন, তারা চাইলে এটি নিতে পারেন। তিনি বলেন, জ্যামাইকা অ্যাভিনিউতে নিজস্ব কারখানাতেই আমরা এই রুটি-পরাটা তৈরি করছি। প্রতিদিন ১০ হাজার পিস উৎপন্ন ও বিক্রি করা হচ্ছে। আমরা মানুষের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি। আমরা গ্রাহকদের চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করছি।

রাসেল জানান, ফ্রেশ ফুড অ্যান্ড বেভারেজ নিউইয়র্কে এফডিএ অনুমোদিত একটি প্রতিষ্ঠান। আমরা সব আইটেম তাদের কাছ থেকে অনুমোদন নিয়েই করছি। তাদের সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। সেটি আমরা নিয়েছি। সেই সঙ্গে এটি ল্যাব টেস্টেও পাঠাতে হয়। সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করার পরই বাজারে আসার অনুমতি মিলেছে। এখন আমরা আরো বেশ কয়েকটি আইটেমের অমুমোদন পেয়েছি। এর মধ্যে রয়েছে সমুচা, শিঙাড়া, ডালপুরি, স্প্রিং রোলসহ বিভিন্ন আইটেম। শিগগিরই এগুলো বাজারে আসছে।

তিনি বলেন, নিউইয়র্কে আমরাই প্রথম বাংলাদেশি, যারা এফডিএর অনুমোদন নিয়ে খাবারের প্রতিষ্ঠান করেছি। রুটি-পরাটা হোম মেইডের মতোই বলা যায়। কারণ আমরা ফ্রেশ রুটি, ফ্রেশ পরাটা তৈরি করার পর ফ্রেশ ফুড অ্যান্ড বেভারেজের নামে দিনে দিনে ডেলিভারি দিই। প্রখ্যাত শেফ টমি মিয়া আমাদের সঙ্গে আছেন কনসালট্যান্ট পার্টনার হিসেবে। আমাদের পুরো রেসিপি তার দেওয়া। সেই অনুযায়ী সবকিছু তৈরি করছি। মার্কেটিং পলিসিও তিনি দিয়েছেন। বলা চলে, তার রেসিপি ও মার্কেটিং পলিসি বেশ সফল।

মানুষ আমাদের খাদ্যপণ্যের খুবই প্রশংসা করছে। তিনি বলেন, টমি মিয়া ছাড়াও আমি আছি, আর আছেন আলী আহসান। আমি আছি চেয়ারম্যান হিসেবে আর প্রেসিডেন্ট হচ্ছেন আলী আহসান। তিনি রিয়েল স্টেট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। রুটির প্রতিষ্ঠান ছাড়াও ট্রাভেল ব্যবসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমি সম্পৃক্ত আছি। সেই সঙ্গে আমি বাংলাদেশ থেকে ব্যাগ এনে এখানে বিক্রি করি। সেটির নাম তন্দ্রা এন্টারপ্রাইজ। এটি দেশে করা হয়েছে। আড়াই লাখ পিসের ব্যাগের কন্টেইনার আসে দেশ থেকে। বাজার করার পর নন-ওভেন শপিং ব্যাগ যেগুলো দেওয়া হয়, সেগুলোর কথা বলছি। এখানে বিভিন্ন দোকানেই আমরা তা সরবরাহ করি। আমেরিকা ছাড়া কানাডাতেও এটি আসে।

তিনি বলেন, আমাদের রুটি-পরাটাগুলোর সুবিধা হচ্ছে ফ্রাইপেন, তাওয়াতে যেমন ভেজে খাওয়া যায়, তেমনি ওভেনে দিয়েও খাওয়া যায়। তাওয়া কিংবা ফ্রাইপেনে ভাজলে আলাদা মজা। ওভেনে দিলে ৪৫-৫০ সেকেন্ড দিতে হবে। এতে করেই এটি সাধারণ রুটি-পরাটার মতো হবে। খেতে খুবই সুস্বাদু। তবে তাওয়াতে ভেজে খেলে মজা একটু বেশিই লাগে। তিনি বলেন, আমরা নিউইয়র্ক সিটির পাঁচ বরোতেই ডেলিভারি দিচ্ছি।

জ্যামাইকায় ফাতেমা গ্রোসারি, মান্নান সুপার মার্কেট, প্রিমিয়াম সুপারমার্কেটসহ বিভিন্ন দোকানেই পাওয়া যায়। চেষ্টা করছি এর পরিসর আরো বাড়ানোর। রমজানে চাহিদা একটু কম থাকলেও এখন অনেক বেশি। আমরা চাহিদার সঙ্গে সমন্বয় রেখেই এটি তৈরি করছি। এ ছাড়া আমাদের কাছ থেকে ক্রেতারা সরাসরিও রুটি কিনতে পারবেন। আমরা ১০০ পিসের প্যাকেট হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা হোম ডেলিভারির জন্য কোনো চার্জ নিচ্ছি না। দিন দিন আমাদের রুটি-পরোটার চাহিদা বাড়ছে। মানুষের চাহিদা অনুযায়ী আমরা রুটি-পরাটা তৈরি এবং সরবরাহ করছি।

Posted ৫:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.