শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকা থিয়েটারের অভিষেক অনুষ্ঠিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

জ্যামাইকা থিয়েটারের অভিষেক অনুষ্ঠিত

জ্যামাইকা থিয়েটারের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘ময়নার চর’ নামে নাটকের খণ্ডাংশের মঞ্চায়ন গত ২৮ মে রোববার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও পরিচালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ দাস। শপথ বাক্য পাঠ করান জ্যামাইকা থিয়েটারের প্রধান উপদেষ্টা বাবু চিত্ত রঞ্জন সিংহ।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের অনুষ্ঠান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি মুক্তিযোদ্ধা আজহারুল হক মিলন, জ্যামাইকা থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক ইকবাল হোসেইন, সিনিয়র উপদেষ্টা সায়েদুল হক, উপদেষ্টা আহসান হাবীব, সৈয়দ রাব্বী, ইঞ্জিনিয়ার রহমান সায়েম, জ্যামাইকা ফ্রেণ্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, জ্যামাইকা ফ্রেণ্ডস সোসাইটির উপদেষ্টা ছদরুন নূর, পৃষ্ঠপোষকবৃন্দ তাহমিনা ফারুক, সোহরাব হোসেন, মোশারেফ চৌধুরী, উপদেষ্টা ইলিয়াস খান ও পৃষ্ঠপোষক সুলতান বোখারি।

শপথ অনুষ্ঠানে কার্যকরী পরষদের অধিকাংশ সদস্য উপস্থিত উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন। জ্যামাইকা থিয়েটারের নবনির্বাচিত সভাপতি শেখ হায়দার আলী, সাধারণ সম্পাদক ফারহানা আমান নুপূরসহ নতুন কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী কমিটির কর্মকর্তা ও অতিথিবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা জ্যামাইকা থিয়েটারকে নিউইয়র্কের একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভপাতি ফখরুল আলম বাংলাদেশি সংস্কৃতি চর্চায় সহযোগিতার আশ্বাস দেন।

সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন কানিজ ফাতিমা শাওন ও আহসান হাবীব। সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন ডা: নার্গিস রহমান, প্রদীপ ভট্টাচার্য, মোহর আলী, রোজি আজাদ, মিনতি সিংহ, কামরুজ্জামান বাবু, আহসান হাবী ও সুলতান বোখারি। নাট্যাংশে অভিনয় করেন বাবু গোবিন্দ দাস, আখতাবর বাবুল, সহদেব, মোহর আলী, প্রদীপ ভট্টাচার্য, এবং কলকাতা থেকে আগত থিয়েটার সদস্য সুমনা ও কামরুল ইসলাম জয়।

Posted ২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.