শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বৃহ্ত্তর কুমিল্লা সমিতির বর্ণাঢ্য বনভোজন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

বৃহ্ত্তর কুমিল্লা সমিতির বর্ণাঢ্য বনভোজন

বৃহত্তর কুমিল্লা সমিতির বনভোজনের উদ্বোধন।

গত ২৩ জুলাই রোববার লং আইল্যান্ডের হ্যাকশায়ার স্টেট পার্কে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনের উদ্বোধন করেন কাজী এনামুল হক ও সমিতির সভাপতি ডাঃ মোঃ ইনামুল হক, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ এ সিদ্দিক পাটোয়ারি এবং সহযোগিতা করেন সহ সাধারণ সম্পাদক সোহেল গাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বনভোজন কমিটির আহবায়ক মফিজুলইসলাম ভূঁইয়া রুমী,সদস্য সচিব আব্দুল হান্নান ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর সরকার, যুগ্ম আহবায়ক নাজমুল হাছান মামুন, যুগ্ম সদস্য সচিব সাইফুল আলম, সাবেক জেলা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর, ইউনুস সরকার, কাজী তোফায়েল ইসলাম, মোঃ জামান তপন, আলমগীর হোসেন, মামুন মিয়াজি, আমিন খান জাকির, ফারুক হোসেন মজুমদার, বাসেদ ভূঁইয়া, বিপ্লব সাহা, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ টিটু, রুহী সাহা, লিটন, লুৎফর রহমান চুন্নু প্রমূখ।

উদ্বোধনের পর শুরু হয় খেলাধুলা, বিভিন্ন বয়সের শিশুদের দৌড় প্রতিযোগিতা, চিত্রাংকন, আবাহনী বনাম মোহামডানে ভাগ হয়ে সাদা ও ধূসর রঙের জার্সি পরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আবাহনী ১-০ গোলে মোহামডানকে পরাজিত করে।

সকালে নাশতার পর তরমুজ পরিবেশন করা হয়। নামাজের পর নবান্ন রেস্টুরেন্টর সরবরাহকৃত সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় মহিলাদের বালিশ খেলা। গানের অনুষ্ঠানে শাহ মাহবুব গানে গানে আসর মাতিয়ে রাখেন। অনেকে গানের সাথে নাচতে থাকেন। এর মধ্যে পরিবেশন করা হয় বুট-মুড়ি-চানাচুর ও চা।

সভাপতি ডাঃ ইনামুল হকের সভাপতিত্বেও সোহেল গাজী ও ইউনুস সরকারের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি আজমল হোসেন কুনু, প্রধান পৃষ্ঠপোষক মোঃ ফিরোজুল ইসলাম পাটোয়ারী,বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিনদেওয়ান,বাবুল চৌধুরী,মোঃজামান তপন,ফখরুল ইসলাম মাসুম,নুরে আলম মনির, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, হাজীইসমাইল মিয়া,সাবেক জেলা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর,ইউনুস সরকার,কাজী তোফায়েল ইসলাম,আলমঙ্গীর হোসেন,মামুনমিয়াজি,আমিন খান জাকির,ফারুক হোসেন মজুমদার,বাসেদ ভূঁইয়া প্রমূখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরর হমান, মোঃ এ আর মাহবুবুল হক,ইয়ার আহমেদ পাটওয়ারি, আবু চৌধুরি, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া,মোঃ মজিব উদ্দিন জেন্টল, ফখরুল ইসলাম মজনু, কাজী আছাদ উল্ল্যাহ, মোঃআক্তার হোসেন মোল্লা, জাকির হোসাইন সরকার, মোঃআবুমুছা, মোঃআবুল হোসেন, প্রফেসর আব্দুল বাছির, হারুন ভূঁইয়া প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, তৈমুর রেজা, নাদিম ইকবাল, জাকির হোসেন, তাফাজুল হোসেন, ফারহানা আক্তার, মোঃ নুরুল ইসলাম, নূর মোহাম্মদ, আবু জাফর ইকরাম, মোঃ আলমগীর হোসেন মোল্লা, মনির হোসেন, মাহবুবুর রহমান, মোঃ জামিল খান, মোঃ ট্পু, মোঃ বারেক, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ কলিম উল্লাহ, আঃ লীগের মিয়াজি, মোঃ সাদেক, মোঃ ইব্রাহীম প্রমূখ। বিভিন্ন খেলাধূলায় পুরস্কার প্রাপ্তরা হলো, আনিছা, আফসানা, শারমিন জামান মীম, নাঈমরা, ঈশা, আরকা হোসেন, সোনাইসার, রোকেয়া আক্তার, ফারহানা আক্তার, অনিতা নেছা, অনিক দাস, বোরহান উদ্দিন জুলহাস, রিফাত, রইল উদ্দিন আহমেদ, তাহসিন, ইফাত, আহাদ, সাহাদাত মালিক, অভি, মাহি, রাতুল সহ অনেকে, বালিশ খেলাসহ ১৮ উর্ধ্ব ও চিত্রাংকন প্রতিযেগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। এছাড়া সবধরনের খেলাধূলায় অংশগ্রহনকারীদের সান্তনা পুরস্কার দেয়া হয়। এছাড়া সর্বোচ্চ রাফেল ড্রর বিক্রির জন্য ৩ জনকে পুরস্কার দেয়া হয়।

সবশেষে ফুড কুপন ক্রয়ের জন্য তিন জনকে পুরস্কার দেয়া হয় এরপর রাফেল ড্রর ২টি প্রথম পুরুস্কার নগদ ১০০০ ডলার করে, দ্বিতীয় পুরুস্কার স্বর্ণের চেইন ও তৃতীয় পুরস্কার ৬৫” টিভিসহ মোট ১১টি মূল্যবান পুরস্কার প্রদান করাা হয়।

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.