নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং শহিদ পরিবারের সন্তান, বীর মুক্তিযোদ্ধা কাজী কামাল গত ৩১ আগস্ট ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি প্রায় দু’বছর যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। দু’সপ্তাহ আগে তিনি বেশি অসুস্থবোধ করলে ম্যানহাটানের মাউন্ট সান্ইা হাসপাতালে ভর্তি হন এবং ৩১ আগস্ট সকাল ১১ এগাারটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। অত্যন্ত সদালাপী ও হাসিখুশি স্বভাবের কাজী কামালের মৃত্যু সংবাদে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
Posted ১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)