নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
মহানগর দক্ষিণ বিএনপির প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ তৃণমূল সকল নেতাকর্মিদের মুক্তি ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ও হাসিনার পদত্যাগের দফার দাবীতে গত ৯ নভম্বের বৃহস্পতিবার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটের ডাইভারসিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র উদ্যোেেগ এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। সভা পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য মূলধারার রাজনীতিক গিয়াস আহমে§দ, প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মোঃ অলিউল্লাহ আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিনের সদস্য সচিব মোঃ বদিউল আলম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চোধুরী।
বিক্ষোভে উপস্থিত ছিলেন স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়কদের মধ্যে রুহুল আমিন নাসির, জিয়াউল হক মিশন, জোহরা বেগম, শেখ জহির, নিউইয়র্ক স্টেট যুগ্ন আহবায়কদের মধ্যে ছিলেন নাসিম আহমে§দ, নীরা রাব্বানী, দেওয়ান কাওছার, আরিফুর রহমান, নিউইয়র্ক মহানগর সদস্যদের মধ্যে ছিলেন আজিজুল বারী তিতাস, মোঃ কামাল হাওলাদার, সুলতান আহম্মেদ ভূইয়া, আব্দুল মান্নান হোসাইন, মোঃ জামাল হোসেন, নিউইয়র্ক স্টেট সদস্যের মধ্যে ছিলেন মোঃ মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর মসিউর রহমান, মুক্তিযোদ্ধা অহেদ আলী মন্ডল, মোঃ আলমগীর হোসেন, রইছ উদ্দিন, জিয়াউর রহমান মিলন, মাহবুবুর রহমান মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জীবন সফিক, ছাত্রনেতা মাজাহারুল ইসলাম মিরন, মোঃ বাশার,এনায়েত খান, আজিজুল হাওলাদার, মোঃ জাহাঙ্গীর, মহিলা নেত্রী পলি আক্তার, মনি বেগম, সৈয়দা সাইয়াদা বেগম সহ আরও অনেক নেত্রীবৃন্দ বিক্ষোভ সভাবেশে উপস্হিত ছিলেন।
সভায় বক্তারা হাসিনার এই জালিম সরকারের বিরুদ্ধে প্রবাসী সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য আহ্বান জানান। বক্তৃতা পর্ব শেষে বিক্ষোভ অংশগ্রহণকারীরা জ্যাকসন হাইটসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ডাইভারসিটি প্লাজায় সমবেত হওয়ার পর সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
Posted ১২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)