নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
কার্যনির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ।
আগামী ২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় আমেরিকান ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ATAAB)এর সাধারণ সভা অনুষ্ঠিত হবে। একই দিনে সংগঠনের ২০২৪-২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হতে পারে বলে জানান হয়েছে। গত ৭ নভেম্বর জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্রাভেলসের অফিসে অনুষ্ঠিত ‘আটাব’ এর কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কে রহমান (মাহমুদ)। সভায় সংগঠনকে শক্তিশালী করতে সংগঠনের কার্যপরিধি আগামীদিনের পরিকল্পনা, সদস্য নবায়ন, নতুন সদস্য গ্রহণসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।

উপস্থিত ছিলেন রহমানিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ কে রহমান (মাহমুদ), কর্ণফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম (হারুন), ওয়ার্ল্ড ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোহাম্মদ শামসউদ্দিন বশির, স্কাইল্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুদ মোরশেদ। ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়ার স্বত্বাধিকারী নজরুল ইসলাম, সানফ্লাওয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী জাফর ফেরদৌস, নাবিলা ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল কালাম আজাদ, এক্সপ্রেস এয়ার ট্রাভেলস এর স্বত্বাধিকারী এ কে জামান রঞ্জু, ফ্লাই এইচ টিটি ট্রাভেলসের স্বত্বাধিকারী তাহমিনা বেগম, রশিদ ট্রাভেলস এর স্বত্বাধিকারী মোহাম্মদ হারুনুর রশিদ, জাম্বু ট্রাভেলসের স্বত্বাধিকারী আলী আহমেদ চৌধুরী, ইউনিভার্সাল ট্রাভেলস এর স্বত্বাধিকারী কে এম রেজোয়ান প্রমুখ। আটাব সভাপতি মোহাম্মদকে এম মাহমুদ তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নানা ব্যস্ততা সত্ত্বেও আপনারা উপস্থিত হয়েছেন।
সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলে কাঙ্খিত লক্ষ অর্জন করা সম্ভব। সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, একতাবদ্ধ হয়ে কাজ করলে সংগঠনকে আরও গতিশীল এবং কমিউনিটির আরো উন্নতি ও ভালো সেবা প্রদান করতে পারব। তিনি আরো বলেন, আমরা আগামী ২০ ডিসেম্বর সাধারণ সভা করতে যাচ্ছি। একই দিনে ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
এরই মধ্যে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভূক্তির কাজ সম্পন্ন করতে হবে। তিনি জানান, ইতোমধ্যে আমাদের বিশ জন সদস্য তাদের সদস্য পদ নবায়ন করেছেন, নবায়নকৃত সদস্যরা তাদের ‘আটাব’ রেজিস্ট্রেশন নম্বরও পেয়েছেন। যারা সদস্য পদ গ্রহণ করেননি ২০ ডিসেম্বরের আগে আগ্রহীরা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)