শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট

নিউইয়র্ক   |   শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪

এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। ২১ জানুয়ারি রোববার জ্যাকসন হাইটসের উডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠানটির আয়োজনে ছিলো এনওয়াই মিউজিক। অনুষ্ঠানের প্রধানঅতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবিসি টিভির সিইও ইঞ্জিনিয়ার আবুবকর। এছাড়াও উপস্থিত ছিলো নিউ ইয়র্কে বসবাসরত সকল শ্রেনীপেশার প্রবাসী বাঙালী, কমিউনিটির লিডার, বিদেশী হাই আফিসিয়া সহ কমিউনিটির জনপ্রিয় সব মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মুখরোচক বাঙ্গালী খাবারের আয়োজন।  ইঞ্জিনিয়ার আবু বক্কর হানিফ বলেন,”এনআরবিসি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ প্ল্যাটফর্ম এবং টেলি ভিডিও বিনোদনের প্ল্যাটফর্ম যা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াই বাঙ্গালি সম্প্রদায়ের কাছে খবর পৌঁছে দিতে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন -বিশিষ্ট ব্যবসায়ি শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী, ডা. সারওয়ার হাসান, ডা. বানালী হাসান, ইঞ্জিনিয়ার খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি । বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীব সহ অনেকেই । বিদেশী উর্ধ্বতন কর্মকতা ও কমিউনিটি এক্টিভিষ্ট মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ। বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন, সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এই রকম অনুষ্ঠান দরকার আছে, যাতে করে সংস্কৃতি ও আনন্দ দুটোই হতে পারে। গিয়াস আহমেদ, নুরুল আজীম, ডা. হাসান সহ সকলেই আয়োজনের ভূয়সী প্রসংসা করেন ও কমিউনিটি বিনির্মান এ এনআরবিসি টিভির পথচলাকে সাধুবাদ জানান।

জমজমাট মন মাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখে স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষ্ণা তিথি প্রেমা, অনর্ব, রিয়া, জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল। এছাড়াও কবিতা আবৃত্তি করেন জামান বাবু । পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন সঞ্চালক নওসিন এবং তাকে সহযোগীতা করেন শান্তনো। বিগত বছরে এনআরবিসি টিভির কার্যক্রম নিয়ে একটি প্রামান্য চিত্র দেখানো হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক জলি আহমেদের মিডিয়ায় পথচলার উপর একটি বায়োগ্রাফি প্রদর্শন করা হয় ।এনআরবিসি টিভি এবং তার মিডিয়া জীবন সম্পর্কে জলি আহমেদ বলেন, কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি সকলের ভালোবাসা। পুরো অনুষ্ঠান আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলে এজাজুল ইসলাম নাইম, জলি আহমেদ ও আরিফুল ইসলাম আরিফ। মনমাতানো গানের মুর্ছনায় আর বাহারী বাঙালী খাবারের ডিনার শেষে সবাই খুব সুন্দর একটি সন্ধা কাটিয়ে বাড়ি ফিরেন।

Posted ১:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.