শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকায় আফতাব সুপার মাকের্টে বিশেষ সেল

নিউইয়র্ক (ইউএনএ):   |   বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

জ্যামাইকায় আফতাব সুপার মাকের্টে বিশেষ সেল

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান শুরুর একদিন আগেই কেনাকাটার ধুম পড়ে যায় নিউইয়র্কের গ্রোসারী বাজারে। সেহরি-ইফতারের বাজার সদাই করতে গত শনিবার (৯ মার্চ) সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রোসারী শপগুলোতে ছিলো ক্রেতাদের ভিড়। এসময় ক্রেতাদের চাপ সামলাতে হিমসিম খেতে হয় দোকানীদের। বিশেষ করে খেজুর, ছোলা, বুট, পোলাওয়ের চাল, ফলমুল এবং শরবতের আইটেম সংগ্রহে ক্রেতাদের ভিড় ছিলো লক্ষণীয়। জ্যাকসন হাইটসের বাংলাদেশী গ্রোসারী পণ্যের দোকানগুলোতে শনিবার বছরের সবচেয়ে জমজমাট বিকিকিনি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কোন কোন দোকানী জানান, রমজান উপলক্ষে বিক্রি বাড়ায় বেশ কিছু পণ্যে মূল্যছাড় দিয়েছেন তারা। ফলে ক্রেতারা সচ্ছন্দে কেনাকাটা করছেন। অধিকাংশ পণ্যের দাম নিয়ে সন্তুষ্ঠি প্রকাশ করলেও পেঁয়াজের দাম নিয়ে ক্রেতারা অস্বস্তি প্রকাশ করেছেন। খবর ইউএনএ’র।
শুধু জ্যাকসন হাইটস নয়, নিউইয়র্ক সিটির বাংলাদেশ অধ্যুষিত জ্যামাইকা, ওজনপার্ক, ব্রঙ্কস, ব্রুকলীন প্রভৃতি এলাকার বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারীগুলোতে রমজান উপলক্ষ্যে কেনাকাটায় বেশ ভীড় পরিলক্ষিত হয়। ব্যবসায়ীরা জানান, গ্রোসারীগুলোতে পর্যাপ্ত পরিমান খাবার মজুত রয়েছে। ক্রেতাদের চাহিদা পূরণে কোন সমস্যা হবে না। তবে পেঁয়াজ সহ কিছু কিছু পণ্যের দাম একটু বেশী বলে তারা স্বীকার করেন।
এদিকে পবিত্র রমজান উপলক্ষ্যে জ্যামাইকার (১৪৪-০১ হিলসাইড এভিনিউ) আফতাব গ্রোসারী সুপার মার্কেট সহ অনেক দ্রব্য সামগ্রী কেনাকাটায় গ্রোসারী স্টোরে বিশেষ সেল প্রদান করা হয়েছে বলে সংশ্লিস্ট ব্যবসায়ী মালিক জানান। আফতাব সুপার মার্কেটে মাছ-মাংস, শাক-সবজী সহ অনেকে আইটেমেই বিশেষ ছাড় দেয়া হয়েছে। সপ্তাহের প্রতি শনিবার ও রোববার চলছে ‘মাছ মেলা’ মার্কেটটিতে রয়েছে ফ্রি পার্কি-এর সুবিধা।
এছাড়াও জ্যামাইকার ফাতেমা গ্রোসারী, কাওরান বাজার সুপার মার্কেট, ফ্রেস সুপার মার্কেট, আল আকসা সুপার মার্কেট, জ্যাকসন হাইটসের ইত্যাদি, খামারবাড়ী, মান্নান, ব্রঙ্কসের আল আকসা সুপার মার্কেট প্রভৃতি গ্রোসারী স্টোরগুলোতে রমজান উপলক্ষ্যে বিশেষ সামগ্র বিশেষ সেল চলছে বলে জানা গেছে।

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.