Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভার্জিনিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স

ভার্জিনিয়া :   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ভার্জিনিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না হলে আন্তর্জাতিক পরিসরে কর্মসূচি জোরদারের ঘোষণা দিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ। সংগঠনটি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার সংস্থা, দূতাবাস ও রাষ্ট্রপ্রধানদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এলে বিমানবন্দর ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণভাবে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালন করা হবে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ আয়োজিত ‘আমেরিকায় জুলাই জাগরণ’-এর সমাপনী কর্মসূচিতে এসব ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ধারাবাহিকভাবে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা তুলে ধরার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠক, সদস্য ও সমর্থকেরা অংশ নেন। তাঁদের অংশগ্রহণে প্রবাসে জুলাইয়ের রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়টি উঠে আসে। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, দেশের বাইরে থেকেও প্রবাসীরা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে জনমত গঠন এবং আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে প্রবাসীদের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ-এর আহ্বায়ক রেদোয়ান হোসেন তালুকদার (অক্ষর) বলেন, জুলাইয়ের আকাংখা বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থান যে ন্যায়বিচার, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা তৈরি করেছে, তা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সংগঠনের সদস্যসচিব ড. মো. আবদুল মোহাইমিন (সাইমন) বলেন, তাঁদের সব কর্মসূচি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অহিংস পদ্ধতিতে পরিচালিত হবে। তিনি বলেন, বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এলে বিমানবন্দর ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে কালো পতাকা প্রদর্শন ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের উপদেষ্টা রওশন হক বলেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এনসিপির ডায়াসপোরা কর্মীরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশের দূতাবাস ও রাষ্ট্রপ্রধানদের কাছে স্মারকলিপি দেবেন। বিশ্বনেতাদের কাছে জনগণের রায় বাস্তবায়নের দাবিও তুলে ধরা হবে বলে জানান তিনি।

কর্মসূচিতে বক্তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে কোনো আপস না করার ঘোষণা দেন। তাঁদের বক্তব্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিই গুরুত্ব পায়। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গ্লোবাল ডায়াসপোরা সেলের প্রধান ও এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান জাকারিয়া, ডায়াসপোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের উপদেষ্টা ও এনসিপির কেন্দ্রীয় সদস্য তাওহীদ তানজিম, জাতীয় নারীশক্তির যুগ্ম আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন, রাজনৈতিক বিশ্লেষক ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব, ম্যারিল্যান্ড স্টেট ডেমোক্রেটিক পার্টির এএপিআই লিডারশিপ কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য আনিস আহমেদ এবং ইউএস-বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের চেয়ারম্যান শামসুদ্দিন মাহমুদ।

নিউইয়র্ক থেকে কর্মসূচিতে অংশ নেন সংগঠনের আহ্বায়ক রেদোয়ান হোসেন তালুকদার (অক্ষর), সদস্যসচিব ড. মো. আবদুল মোহাইমিন (সাইমন), মুখ্য সংগঠক এম.এইচ. সিদ্দিক, উপদেষ্টা রওশন হক, নিউইয়র্কের স্থানীয় সংগঠক মাহমুদুল অনিক, নির্বাহী সদস্য রাহাত আলম, সদস্য মো. নোমায়ার হোসেন ও সুলতান মাসুদ শিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান সিদ্দিকী। কারিগরি সহযোগিতায় ছিলেন রাহাত আলম। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথি, নেতৃবৃন্দ, সংগঠক ও অংশগ্রহণকারীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান ভার্জিনিয়ার স্থানীয় সংগঠক সাকিব হোসেন এবং ম্যারিল্যান্ডের স্থানীয় সংগঠক মো. আবেদ আবদুল্লাহ। সমাপনী কর্মসূচি সফলভাবে আয়োজনের জন্য আয়োজকদের পক্ষ থেকে ভার্জিনিয়ার স্থানীয় সংগঠক সাকিব হোসেন ও ম্যারিল্যান্ডের স্থানীয় সংগঠক মো. আবেদ আবদুল্লাহকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। আয়োজকেরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ‘আমেরিকায় জুলাই জাগরণ’ কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে। আগামী দিনে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। বার্তা একটাই জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে কোনো আপস নয়, জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে।’

Posted ২:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.