বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভোটারের কাছে গণভোট সহজবোধ্য হওয়া আবশ্যক

  |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ভোটারের কাছে গণভোট সহজবোধ্য হওয়া আবশ্যক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া তাঁর সর্বশেষ ভাষণে একই দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করছে। যেহেতু বাংলাদেশের ইতিহাসে অতীতে কখনও জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটের মতো আরেকটি জাতীয় ভিত্তিক নির্বাচন অনুষ্ঠান করতে হবে, সেজন্য নির্বাচন কমিশনের পক্ষে এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। প্রধান নির্বাচন কমিশনারও বিষয়টি স্বীকার করেছেন যে, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে মতো পরিস্থিতিতে পূর্ববর্তী কোনো নির্বাচন কমিশনকে কখনও পড়তে হয়নি। এখনও গণভোট-সংক্রান্ত কোনো আইন হয়নি। গণভোট অনুষ্ঠানে এখন পর্যন্ত কোনো আইনি ক্ষমতাও নির্বাচন কমিশন পায়নি। তবে অচিরেই এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হতে পারে, যাতে নির্বাচন কমিশন গণভোট আয়োজনের প্রস্তুতি শুরু করতে পারে।

জুলাই সনদ অনুযায়ী গণভোটের আয়োজন করা ছাড়া নির্বাচন কমিশনের উপায় নেই। বিগত তিন-চারটি নির্বাচনে প্রার্থী তালিকা অনুযায়ী ব্যালট ছাপা, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী আওয়ামী সমর্থক সদস্যদের দ্বারা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরে বাক্স ভরা এবং রিটার্নিং অফিসার কর্তৃক আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা ছাড়া নির্বাচন কমিশনের আর কোনো কাজ ছিল না। অতএব পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করা যে নির্বাচন কমিশনের পক্ষে সত্যিই কঠিন একটি দায়িত্ব তাতে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ধারণাই নেই যে গণভোটের ব্যালটের ধরন কেমন হবে।

ইত:পূর্বে অনুষ্ঠিত তিনটি গণভোটে একটিমাত্র প্রস্তাবের ওপর ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার জন্য ব্যালট ছিল। এখন জুলাই সনদ কেন্দ্রিক চারটি প্রস্তাবের ওপর ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৫ নভেম্বর মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুরুপ একটি প্রেস বিজ্ঞপ্তিও ইস্যু করা হয়েছে। এ প্রেস বিজ্ঞপ্তি থেকে হয়তো সামান্য ধারণা করা যেতে পারে গণভোট সম্পর্কে সিদ্ধান্ত দিতে ভোটাররা জটিল এক পরিস্থিতির মধ্যে পড়বেন, যা তাদের অতীতে কখনও পড়তে হয়নি। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রথমে মতভেদ ছিল। কিন্তু তা দূর হয়ে এখন সব দল একমত হয়েছে যে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হবে।

এটাও স্পষ্ট হয়েছে যে, গণভোটের ব্যালটে চারটি প্রস্তাবনা থাকতে পারে: ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রতিক্রিয়ার আলোকে গঠন করা হবে; খ) আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে; গ) সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে; এবং ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

পর্যবেক্ষকদের মতে, একযোগে চারটি প্রস্তাব সাধারণ মানুষ তো দূরের কথা, শিক্ষিত মানুষের কাছেও দুর্বোধ্য। তারা কীভাবে এসব প্রস্তাব পড়ে ও বুঝে ‘হ্যাঁ-‘না’ ভোট দেবে? কোনো ভোটারের হয়তো এক বা একাধিক প্রস্তাবে সম্মতি আছে, অপরটিকে সম্মতি নেই তার পক্ষে এটি নির্ধারণ করা সম্ভব। এখন পর্যন্ত নির্বাচন কমিশন ভোটারদের মধ্যে এবারের গণভোটের ধারণা স্পষ্ট করার উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে গণভোট নিয়ে এ ধরনের নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। এসব প্রশ্নের মীমাংসা অবিলম্বে হওয়া দরকার। গণভোট সহজ ও সহজবোধ্য হওয়া দরকার।

Posted ৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদকীয়

(5457 বার পঠিত)

সম্পাদকীয়

(2016 বার পঠিত)

ঈদ মোবারক

(1590 বার পঠিত)

সম্পাদকীয়

(1313 বার পঠিত)

সম্পাদকীয়

(1144 বার পঠিত)

সম্পাদকীয়

(1119 বার পঠিত)

সম্পাদকীয়

(1006 বার পঠিত)

বিদায় ২০২০ সাল

(971 বার পঠিত)

ঈদ মোবারক

(900 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.