বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে বাড়ি ভাড়া ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তার উদ্যোগ

  |   বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

নিউইয়র্কে বাড়ি ভাড়া ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তার উদ্যোগ

করোনা মহামারীতে গত প্রায় দেড় বছর যাবত পূর্ণ বেকারত্ব বা আধা-বেকারত্ব নিয়ে কাটাতে হয়েছে অসংখ্য মানুষকে। ধীরে ধীরে কর্মহীনতা কমে আসলেও এখনো সকলে কাজে ফিরে যায়নি। মানুষের স্বাভাবিক জীবন নির্বাহের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্টেট সরকারগুলো সহায়তা করলেও অনেক ক্ষেত্রে তা পর্যাপ্ত ছিল না। ফলে বহু নাগরিক ও ইমিগ্রান্ট, বিশেষত যারা ভাড়া বাড়িতে বাস করেন তাদের পক্ষে বাড়ি ভাড়া পরিশোধ করা সম্ভব হয়নি।

অনেকে হয়তো আংশিক বাড়িভাড়া পরিশোধ করেছেন। বাড়িভাড়া পরিশোধ না করার কারণে বাড়ি মালিকরা যাতে ভাড়াটিয়াদের উচ্ছেদ না করতে পারে সেজন্য সরকার কয়েক দফা উচ্ছেদ স্থগিতকরণ আদেশ দিয়েছে, যা এখন পর্যন্ত ভাড়াটিয়াদের উচ্ছেদের কবল থেকে রক্ষা করেছে। কিন্তু উচ্ছেদের আশ্কংা দূর হয়ে যায়নি। সরকারের উচ্ছেদ স্থগিতকরণ আদেশ এর মেয়াদ সমাপান্তে বাড়ি মালিকরা উচ্ছেদের খড়গ হাতে অবতীর্ণ হবেন, তাতে কোনো সন্দেহ নেই। এ পরিস্থিতি থেকে নিউইয়র্ক স্টেটে আবাসিক ভাড়াটিয়া ও ক্ষুদ্র ব্যবসায়ের জন্য যারা স্থান ভাড়া নিয়েছেন, তাদেরকে উচ্ছেদ থেকে রক্ষার জন্য এগিয়ে এসেছে নিউইয়র্ক স্টেট সরকার। যারা করোনাকালে বাড়ি ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারেননি, তাদের বকেয়া ভাড়া সহায়তার জন্য নিউইয়র্ক স্টেট “জরুরী ভাড়া সহায়তা কর্মসূচি” ঘোষণা করেছে।

এই সহায়তা কর্মসূচির অধীনে ভাড়াটিয়ারা করোনা মহামারীকালীন ২০২০ সালের ১৩ মার্চের পর থেকে থেকে ১২ মাসের বাড়ি ভাড়া এবং প্রয়োজনে আরও তিন মাস পর্যন্ত ভাড়ার অর্থ পাবেন। এছাড়া ভুক্তভোগী ভাড়াটিয়ারা ১২ মাসের ইউটিলিটি বিলও পাবেন। স্টেট সরকারের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ কর্মসূচির আওতায় নিউইয়র্ক স্টেটের দুই লাখ ভাড়াটিয়া ও বাড়ি মালিককে সহায়তা করার জন্য ২.৪ বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। কর্মসূচি ঘোষণা করার পর গত ১ জুন ভুক্তভোগী ভাড়াটিয়া ও ক্ষুদ্র ব্যবসার মালিকরা ভাড়া সহায়তার জন্য আবেদন করতে শুরু করেছেন। আবেদনকারীরা ব্যক্তিগতভাবে আবেদন করছেন। কিন্তু যারা কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত নন তাদের সহায়তার জন্য বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে। ভাড়াটিয়া যথাযথভাবে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় প্রমাণ ও দলিলপত্র জমা দেয়ার পর আবেদন অনুমোদন লাভ করলে অনুমোদিত অর্থ সরাসরি বাড়ি মালিকের কাছে যাবে। বাড়ি মালিকরাও এ ব্যাপারে ভাড়াটিয়াদের সহযোগিতায় এগিয়ে এসেছে।

নিউইয়র্ক স্টেট সরকারের এই উদ্যোগের কারণে উচ্ছেদের হুমকির মধ্যে থাকা অসংখ্য ভাড়াটিয়া উচ্ছেদের ঝুঁকি থেকে মুক্ত হতে পারবেন। আগামী ৩১ জুলাই ভাড়াটিয়া উচ্ছেদ স্থগিতকরণের মেয়াদ শেষ হবে। ২০২০ সালের ১৬ মার্চের পর থেকে মার্শালরা মাত্র ১৬টি আবাসিক উচ্ছেদ আদেশ কার্যকর করেছে। অথচ ২০২০ সালের জানুয়ারী মাসে তারা উচ্ছেদ করেছিল ১,৫৯৮ জন আবাসিক ভাড়াটিয়াকে। নিউ ইয়র্ক অফিস অফ দ্য কোর্ট এডমিনিষ্টেশনের ধারণা হচ্ছে, উচ্ছেদ স্থগিতকরণ আদেশের মেয়াদ শেষ হওয়ার পর ভাড়া পরিশোধে ব্যর্থ হাজার হাজার ভাড়াটিয়ার বিরুদ্ধে হাউজিং কোর্টে মামলা দায়ের হবে তাদের উচ্ছেদ চেয়ে। এ অবস্থায় ভাড়াটিয়াদের জন্য স্টেট সরকারের আর্থিক সহায়তা তাদের জন্য স্বস্থি হিসেবে আসবে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগে নিউইয়র্ক সিটিতে হাউজিং কোর্টগুলোতে বিচারাধীন উচ্ছেদ মামলার সংখ্যা ১ লাখ ৩০ হাজারের অধিক, যার অধিকাংশই অমিাংসিত অবস্থায় রয়েছে এবং বেশ কিছু মামলা আদালতের বাইরে নিস্পত্তি হয়েছে বলে জানা গেছে। সরকারের এ উদ্যোগ ভাড়াটিয়াদের মাঝে স্বস্থির সৃষ্টি করেছে।

Posted ৮:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদকীয়

(5462 বার পঠিত)

সম্পাদকীয়

(2020 বার পঠিত)

ঈদ মোবারক

(1592 বার পঠিত)

সম্পাদকীয়

(1316 বার পঠিত)

সম্পাদকীয়

(1146 বার পঠিত)

সম্পাদকীয়

(1121 বার পঠিত)

সম্পাদকীয়

(1009 বার পঠিত)

বিদায় ২০২০ সাল

(975 বার পঠিত)

ঈদ মোবারক

(904 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.