Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

;

মুনা সেন্টার জ্যাকসন হাইটসের সীরাতুন্নবী (সা:) মাহফিল

ফেরদৌস আলম :   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মুনা সেন্টার জ্যাকসন হাইটসের সীরাতুন্নবী (সা:) মাহফিল

গত সোমবার সন্ধ্যায় নিউয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, কোরআনের নির্দেশনা অনুসরণ এবং ইসলামের আলোকে জীবন গঠনের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক এখন সময়-এর সম্পাদক জনাব কাজী সামছুল হক। কোরআন তেলাওয়াত করেন হামিমুর রহমান হামিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের সেক্রেটারি কায়কোবাদ কবির। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।

তিনি মহানবী (সা:)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একজন মুসলিমের উচিত আল্লাহর বিধান ও নির্দেশনাকে দৃঢ়ভাবে ধারণ করে জীবন পরিচালনা করা। তিনি কোরআনের আলোকে জীবন গঠন এবং আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত বাংলাদেশ লইয়ার্সের সহ-সভাপতি জানব অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের এবং তিনি তাঁর আলোচনায় সর্বকালের শ্রেষ্ঠ মানব ও আল্লাহর প্রেরিত রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তিনি মহানবী (সা:)-এর ওপর নাজিলকৃত পবিত্র কোরআনের আলোকে ব্যক্তি ও সামাজিক জীবন পরিচালনার আহ্বান জানান।

এছাড়াও আলোচনা করেন মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান সিরাজী। তিনি পূর্ববর্তী আলোচকদের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং আল্লাহর হুকুম-আহকাম মেনে চলার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস চ্যাপ্টারের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম, এলমর্হাস্ট চ্যাপ্টারের সভাপতি নাসির উদ্দিনসহ মুনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে জনাব কাজী সামছুল হক মহানবী (সা:)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে সীরাতুন্নবী (সা:) মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Posted ১২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.
;