বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
নেইমার ও তার বান্ধবী ব্রুনা। ছবি : ইনস্টাগ্রাম
চোটের কারণে গ্রুপ পর্বে খেলা অনিশ্চিতের সুখবর দিলেন নেইমার জুনিয়র। বান্ধবী ব্রুনা বিনাকার্দির কোলে নতুন সন্তান আগমনের বার্তা দিলেন তিনি। সব মিলিয়ে পঞ্চমবারের মতো বাবা হতে চলেছেন ব্রাজিলের সুপারস্টার। ব্রুনা বিনাকার্দি তার ইউটিউব চ্যানেলে ‘উই আর প্রেগন্যান্ট’ (আমরা সন্তান নিতে চলেছি) শিরোনামে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যায়, নেইমার ও ব্রুনা তাদের পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে এক অন্যরকম ‘জেন্ডার রিভিল’ বা সন্তানের লিঙ্গ প্রকাশ অনুষ্ঠান করছেন।
সেখানে নেইমার, ব্রুনা এবং তাদের আগের দুই সন্তান মাভি ও মেলের সঙ্গে ছিল নেইমারের প্রথম সন্তান দাভি লুকাও। প্রত্যেকের চোখ বেঁধে গায়ে রং লাগানোর পর দেখা যায়, গোলাপি রং অর্থাৎ, নেইমারের জীবনে আসতে চলেছে আরও এক কন্যাসন্তান। এই খুশির খবরে মজা করতেও ছাড়েননি নেইমার। তিনি হেসে বলেন, ‘আমি আজকেই একটা নতুন ব্যান্ড বানাবো, যার নাম হবে স্পাইস গার্লস!’
২০২১ সালে নেইমার ও প্রভাবশালী ইনফ্লুয়েন্সার ব্রুনা বিনাকার্দির প্রেমের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে তারা একে অপরের সঙ্গে রয়েছেন। ২০২৩ সালে তাদের জীবনে প্রথম কন্যাসন্তান মাভির জন্ম হয়। এর দুই বছর পর জন্ম নেয় মেল।
এবার ব্রুনার গর্ভে আসতে চলেছে তাদের তৃতীয় সন্তান। ব্রুনার সাথে থাকা সন্তানদের পাশাপাশি আগের সম্পর্কের দাভি লুকা ও হেলেনা নামে আরও দুই সন্তান রয়েছে নেইমারের। সব মিলিয়ে পঞ্চমবারের মতো পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।
Posted ১১:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh