বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘ফুড ডেজার্ট’ ও ‘ফুড সোয়াম্প’র ধারণা না থাকার বিপদ

মাহমুদা মুক্তা :   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

‘ফুড ডেজার্ট’ ও ‘ফুড সোয়াম্প’র ধারণা না থাকার বিপদ

‘ফুড ডেজার্ট’ এবং ‘ফুড সোয়াম্প’- এই দুটি ধারণার সঙ্গে আমরা হয়তো খুব বেশি পরিচিত নই, কিন্তু আধুনিক জীবনযাত্রার সাথে এগুলো গভীরভাবে জড়িত। এই দুটি ধারণাই মূলত:
অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের প্রেক্ষাপটে উঠে এসেছে, তবে একটির মূল সমস্যা অভাব, অন্যটির সমস্যা প্রাচুর্য।

‘ফুড ডেজার্ট’: ফুড ডেজার্ট বলতে সেইসব এলাকাকে বোঝায়, যেখানে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার যেমন তাজা ফলমূল, সবজি, মাছ, দুধ, ডিম সহজলভ্য নয় বা দুর্লভ।

এর প্রধান কারণগুলো হলো: মানুষের সীমিত ক্রয়ক্ষমতা, অবকাঠামোর অনুন্নয়ন, সুপারশপ বা গ্রোসারি স্টোরের অভাব। ফলে মানুষ বাধ্য হয়ে প্রক্রিয়াজাত বা কম পুষ্টিমানসম্পন্ন খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

‘ফুড সোয়াম্প’: ফুড সোয়াম্প এমন একটি এলাকা, যেখানে স্বাস্থ্যকর খাবারের অভাব না থাকলেও অস্বাস্থ্যকর খাবারের প্রাপ্যতা অনেক বেশি। এখানে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড এবং প্রক্রিয়াজাত খাবারের আধিক্য দেখা যায়। মানুষ সময় ও পরিশ্রম বাঁচানোর জন্য, তুলনামূলক কম দাম (সব ক্ষেত্রে প্রযোজ্য নয়), সহজলভ্যতা এবং বেশি স্বাদের কারণে এসব খাবারের দিকে বেশি ঝুঁকে পড়ে।

রাজন বণিক ও তার সহকর্মীদের ২০১৯ সালের একটি জরিপে দেখা গেছে, ঢাকার ৬৪% কলেজ পড়ুয়া কিশোর-কিশোরী প্রতি সপ্তাহে অন্তত একবার ফাস্ট ফুড খায়।

কেন তৈরি হয় ‘ফুড সোয়াম্প’। কোনো শহর বা এলাকায় ‘ফুড সোয়াম্প’ তৈরি হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

বাণিজ্যিক স্বার্থ, সহজলভ্যতা, আধুনিক জীবনের ব্যস্ততা, সচেতনতার অভাব।

এছাড়াও রাজনৈতিক অস্থিরতা এবং সরকারি নীতিমালার দুর্বল প্রয়োগ বা অপব্যবহারও এর পেছনে ভূমিকা রাখতে পারে।

স্বাস্থ্যগত প্রভাব : বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শুধু স্বাস্থ্যকর খাবারের অভাব নয়, অস্বাস্থ্যকর খাবারের আধিক্যও একটি বড় সমস্যা। এসব খাবারে অস্বাস্থ্যকর ফ্যাট এবং রিফাইন্ড সুগারের পরিমাণ বেশি থাকে, যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।
এর মধ্যে উল্লেখযোগ্য: স্থূলতা (Obesity), টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ।

যুক্তরাজ্যে ৫,০০,০০০ মানুষের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে, যেসব এলাকায় রেডিমেড খাবারের আউটলেটের ঘনত্ব বেশি (প্রতি কিলোমিটারে ১১১ বা তার বেশি), সেখানে বসবাসকারী মানুষের Heart Failure ঝুঁকি ১৬% বেশি (Xue et al., 2024)।

যুক্তরাষ্ট্রের আরেকটি গবেষণায় দেখা গেছে, ফুড সোয়াম্প এলাকায় বসবাসকারীদের মধ্যে স্থূলতাজনিত ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি ৭৭% বেশি (Bevel et al., 2023, JAMA Oncology)।

Obesity-জনিত ক্যান্সারসমূহ, কোলন ক্যান্সার, লিভার ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার,
কিডনি ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার।
‘ফুড সোয়াম্প’র কারণে যে স্থূলতা তৈরি হয়, তা থেকে দীর্ঘমেয়াদি প্রদাহ (Chronic Inflammation) হয়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই প্রদাহ উঘঅ ক্ষতিও বাড়াতে পারে এবং বিভিন্ন শারীরিক জটিলতা সৃষ্টি করে। এছাড়াও গবেষণায় দেখা গেছে, যেসব এলাকায় অস্বাস্থ্যকর খাবারের দোকান বেশি, সেখানে ডায়াবেটিস রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার হারও অনেক বেশি।

কেন এটি একটি পারিবারিক, সামাজিক ও জাতীয় সমস্যা : ‘ফুড সোয়াম্প’ কোনো ব্যক্তিগত পছন্দের বিষয় নয়; এটি একটি পরিবেশগত সমস্যা। এটি একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার ওপর প্রভাব ফেলে। যখন কোনো এলাকায় অস্বাস্থ্যকর খাবারের আধিক্য থাকে, তখন মানুষের জন্য স্বাস্থ্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। ফলে দীর্ঘমেয়াদি রোগের হার বেড়ে যায়।

প্রতিকার : এই সমস্যার সমাধানে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

১. ব্যক্তি পর্যায়ে খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে;
২. পারিবারিকভাবে স্বাস্থ্যকর খাবারের চর্চা গড়ে তুলতে হবে; ৩. সামাজিকভাবে অস্বাস্থ্যকর খাবারের বিস্তার নিয়ন্ত্রণ করতে হবে; ৪. রাষ্ট্রীয়ভাবে অস্বাস্থ্যকর (রেডিমেড) খাবারের আউটলেট নিয়ন্ত্রণ করতে হবে এবং সঠিক নগর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

সবশেষে বলতে চাই সুস্থতাই সুখের মূল। একটি শারীরিক ও মানসিকভাবে সুস্থ জাতিই পারে একটি সুন্দর দেশ গড়ে তুলতে। তাই আমাদের এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে স্বাস্থ্যকর খাবারই হবে সবচেয়ে সহজলভ্য, সাশ্রয়ী এবং পুষ্টির প্রধান উৎস।

লেখক : সাবেক পুষ্টিবিদ, বর্তমানে নিউইয়র্ক সিটির জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা।

Posted ১০:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন

(9318 বার পঠিত)

মানব পাচার কেন

(1582 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.