বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৪ জুন ২০২৬

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি ও মরক্কো জাতীয় দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি এখন শুধু ভারতীয় বিনোদন অঙ্গনেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও পরিচিত এক নাম। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত অফিসিয়াল গান ‘সির সির’-এ তার পারফরম্যান্স বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠেছে, মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে কি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নোরা ফাতেহি?

এই গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনস (এএফকন) থেকে। সে সময় মরক্কোর একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্মে দাবি ওঠে, তিনি নাকি এক ‘রহস্যময় ফুটবলারকে’ সমর্থন জানাতেই মাঠে গিয়েছিলেন।

পরবর্তীতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে সেই ফুটবলারের নাম হিসেবে উঠে আসে মরক্কো জাতীয় দল ও ফরাসি ক্লাব পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমির নাম। যদিও এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ হয়নি। জল্পনায় আরও ইন্ধন জোগায় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ঘটনা। ভক্তদের দাবি, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। এরপর থেকেই দুজনকে নিয়ে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।

এরই মধ্যে ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচে সরাসরি মাঠে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম থেকে তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মরক্কো দলকে সমর্থন জানিয়ে একাধিক ভিডিও ও ছবি শেয়ার করেন।

ম্যাচ শুরুর আগে মরক্কোর খেলোয়াড়দের একটি ভিডিও পোস্ট করে নোরা লেখেন, ‘আমাদের খেলোয়াড়রা এখানে।’ পরে মরক্কো গোল করলে উচ্ছ্বাস প্রকাশ করে সেই মুহূর্তের ভিডিওও শেয়ার করেন। অন্যদিকে ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে সমতা ফেরানোর পর সেই গোলের ভিডিও পোস্ট করে নোরা শুধু লেখেন, ‘নো’।

তবে এসব কর্মকাণ্ডকে প্রেমের সম্পর্কের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন অনেকেই। কারণ এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের একসঙ্গে তোলা কোনো ছবি, যৌথ উপস্থিতি বা আনুষ্ঠানিক বিবৃতিও সামনে আসেনি।

উল্লেখ্য, আশরাফ হাকিমি ২০২০ সালে স্প্যানিশ অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পরে সন্তানদের যৌথভাবে লালন-পালনের সিদ্ধান্ত নেন তারা। বিচ্ছেদের পর হাকিমির সঙ্গে ডাচ-মরোক্কান সুপারমডেল ইমান হাম্মামের সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যায়। তবে সেই সম্পর্ক নিয়েও কখনো প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউ।

Posted ১০:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.