নিউইয়র্ক : | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
নভেম্বরের সাধারণ নির্বাচনে যারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, বা করতে চান না তাদের জন্য অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত শুক্রবার থেকে। এদিন গভর্নর কোমো নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। গভর্নর তার নির্বাহী আদেশে বলেন, কোভিড-১৯ এর কারণে যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে আগ্রহী নন তারা অনলাইনে রেজিস্ট্রেশন করলে তাদের বাসায় এ্যাবসেন্টি ব্যালট পাঠিয়ে দেয়া হবে। নির্বাহী আদেশে বলা হয় কোন এ্যাবসেন্টি ব্যালটে যদি পোস্টমার্ক না থাকে তা ফেলে দিতে পারবে না বোর্ড অব ইলেকশন কর্মকর্তারা। আদেশে বলা হয় ৪ নভেম্বরের মধ্যে বোর্ড অব ইলেকশন্স অফিসে যেসব এ্যাবসেন্টি ব্যালট পৌছবে সেগুলো গৃহীত হবে। উল্লেখ্য গত জুন মাসের প্রাইমারিতে হাজার হাজার এ্যাবসেন্টি ব্যালটকে নাকচ করে দেয়া হয় তাতে পোস্টমার্ক না থাকার কারণে।
ডাকযোগে ভোট দেয়া ছাড়াও এবছর ৩ নভেম্বরের ৯ দিন আগে থেকেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়া যাবে আর্লি ভোটিং অপশনে। অর্থাৎ পোলিং সেন্টার খুলে যাবে ২৪ অক্টোবর। ভোট দেয়া যাবে ১ নভেম্বর পর্যন্ত। এই ৯দিনের মধ্যে দুটি উইকএন্ড রয়েছে। তবে আর্লি ভোটিংএ কোথায় ভোট কেন্দ্র হবে, কে কোথায় ভোট দিতে যেতে পারবেন তা আগেই জানিয়ে দিবে লোকাল বোর্ড অব ইলেকশন্স।
যারা ৩ নভেম্বর ভোট কেন্দ্রে যেতে পারবেন না বা ভোট কেন্দ্রে যেতে চান না তারা এ্যাবসেন্টি ব্যালটে ডাকযোগে ভোট প্রদান করতে পারবেন। এ্যাবসেন্টি ভোটের আবেদনপত্র ডাউনলোড করা যাবে vote.nyc/page/absentee.voting ওয়েবসাইট থেকে। আবেদনপত্র পূরণ করে ইমেইল করা যাবে apply4absentee@boe.nyc ইমেইলে।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3111 বার পঠিত)
(2658 বার পঠিত)