Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জুলাই শহীদদের স্মরণে নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জুলাই শহীদদের স্মরণে নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি

ছবি : সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ (এইচআরডিবি)।এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএর উদ্যোগে আগামী ১ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের সানি পার্কে ‘আমেরিকায় জুলাই জাগরণ’ শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এছাড়া আন্দোলনের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, প্রবাসীদের ভূমিকা নিয়ে বিশেষ উপস্থাপনা এবং জুলাই আন্দোলনভিত্তিক আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী থাকবে।রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র ও নাগরিক অধিকার নিয়েও আলোচনা হবে। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি ঊনবাঙাল সাহিত্য সংগঠন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

অন্যদিকে, নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ আগামী ২ আগস্ট রোববার সন্ধ্যা ৬টায় জ্যামাইকার কাফিস বিল্ডিং মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হবে।

পাশাপাশি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভায় এইচআরডিবির কর্মকর্তাসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার নেতারা বক্তব্য দেবেন।কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কমিউনিটির সবার প্রতি আহ্বান জানিয়েছেন এইচআরডিবির কর্মকর্তা মাহবুবুর রহমান। উল্লেখ্য, ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সংঘটিত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন ও প্রতিবাদ কর্মসূচি পালনে প্রবাসী বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Posted ৪:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.