বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

গ্রন্থালোচনা : ‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান’ গ্রন্থটি অনুভব ও প্রেরণার গভীরতা-সমৃদ্ধ

শরমিলি শারমিন লাভলী :   |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

গ্রন্থালোচনা : ‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান’ গ্রন্থটি অনুভব ও প্রেরণার গভীরতা-সমৃদ্ধ

গত ফেব্রুয়ারি ২০২৪ মাসে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা’য় প্রকাশিত হয়েছে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খানের গ্রন্থ ‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান’। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন সময়ে বাংলাদেশের জাতীয় দৈনিকে প্রকাশিত প্রবন্ধগুলোর মধ্য থেকে নির্বাচিত ৩৩টি প্রবন্ধ স্থান পেয়েছে গ্রন্থে। সাপ্তাহিক বাংলাদেশ এর নিয়মিত পাঠক হিসেবে আমি তার অনেক লেখা আগেই পাঠ করেছি। তার প্রতিটি নিবন্ধে পৃথক সৌন্দর্য ও দ্যোতনা রয়েছে।

গ্রন্থবন্ধ হওয়ার কারণে এটি স্থায়ী দলিলের রূপ পেয়েছে, যেগুলো থেকে বর্তমান ও ভবিষ্যতের লেখকরা তাদের লেখার রেফারেন্স ও উপজীব্য পাবেন বলে আশা করি। তার গ্রন্থিত নিবন্ধগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ও পরবর্তী কয়েক মাসের পরিস্থিতি, বহুল আলোচিত সংস্কার ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত রয়েছে, যা দেশ ও জাতির জন্য দিকনির্দেশনার মতো। তার লেখায় স্পষ্ট হয়ে উঠে যে বিদেশে অবস্থান করেও দেশ নিয়ে তার চিন্তার কতটা গভীরে প্রোথিত এবং দেশকে কতটা ভালোবাসেন। এজন্য তার নিজস্ব একটি পাঠকশ্রেনি ও বলয় সৃষ্টি হয়েছে।

লেখক আমার আপনজন, আমার মামাশ্বশুর, তার মেধা ও কর্মদক্ষতার ওপর আমার অপরিসীম আস্থা। গণঅভ্যুত্থান ও তার পরবর্তী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণের ফসল ‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান’ তার প্রতি আমার আস্থা আরো গভীর হয়েছে এবং আমাকেও স্বদেশপ্রেমে আরো উদ্বুদ্ধ করেছে।

‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান’ গ্রন্থে অন্তর্ভূক্ত নিবন্ধগুলো বিষয়বস্তু চমৎকারভাবে গোছানো, অর্থবহ এবং পাঠকের জন্য উপকারী। বেশ কয়েকটি নিবন্ধে গণতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরাচার, ফ্যাসিবাদ, নামকরণের রাজনীতি, গণ-অভ্যুত্থান, সরকার থেকে দলকৈ পৃথক রাখার আবশ্যকতা, রাজনৈতিক সংস্কার, নির্বাচন নিয়ে তথ্যবহুল এবং সুচিন্তিত বিশ্লেষণমূলক মতামত তুলে ধরেছেন যা পাঠককে ভাবায়, মুগ্ধ করে।

যে বিষয়টি পাঠকের বেশি ভালো লাগবে তা হচ্ছে, লেখকের প্রাণবন্ত উপস্থাপনা। রাজনীতির মতো জটিল বিষয়কে অত্যন্ত সহজবোধ্য শব্দ ও বাক্যের মেলবন্ধনে সাবলীল ও প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন। এ কারণে জটিল রাজনৈতিক ধারণাগুলো হয়ে উঠেছে সহজে বোধগম্য হয়ে উঠেছে। ফলে বইটি পড়ে শেষ করার পরও পাঠকের মনে এর অনুৃরণন থাকে।

রাষ্ট্রের প্রয়োজনের রাজনীতি অপরিহার্য। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, রাজনৈতিক দলগুলোর আচরণ, গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতি, শাসনব্যবস্থার চ্যালেঞ্জ এবং সাধারণ মানুষের রাজনৈতিক আগ্রহের পরিবর্তন এবং জনমতের প্রভাব নিয়ে আলোচনা করেছেন, যা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। লেখক তার অভিজ্ঞতা, জ্ঞান ও বিশেষত তার দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট উপস্থাপনা করেছেন। তিনি নিজেই সবকিছুর প্রত্যক্ষদর্শী, তাই তার বিবরণ অনেক বাস্তব ও প্রাসঙ্গিক। কিছু তথ্যভিত্তিক রেফারেন্স ব্যবহার তার নিবন্ধগুলোকে সমৃদ্ধ করেছে। তথ্য সঠিক হলেও মুক্তিযুদ্ধের মূল নেতৃত্বের অবদানের অংশ স্বীকার করা হলেও কিছুটা স্বল্প গুরুত্ব দিয়ে সংক্ষিপ্ত করা হয়েছে।

আরেকটু গুরুত্বের সাথে বিস্তারিত ব্যাখ্যা করলে লেখাগুলো আরো ভারসাম্যপূর্ণ হতো। ইতিহাস সংবেদনশীল বিষয়। তাই সঠিক তথ্য অত্যন্ত জরুরী।বইটি কেবল তথ্যভিত্তিক ও রাজনৈতিক বিশ্লেষণমূলক নয়, এতে অনুভব ও প্রেরণার গভীরতা রয়েছে, যা নতুন প্রজন্মকে ইতিহাস জানতে সহায়তা করবে।

বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান অসাধারণ একটি গ্রন্থ। গ্রন্থটির প্রচ্ছদও আমাকে মুগ্ধ করেছে। দৃষ্টি কাড়ার মতো আকর্ষণীয় ও শিল্পকলার প্রতিফলন। যা প্রবন্ধের ভাব ও বিষয়কে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রচ্ছদ অংকন করেছেন ডা. ওয়াজেদ খানের পুত্র শিল্পী জিহান ওয়াজেদ। গ্রন্থটি পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য লেখককে অভিনন্দন ও শুভকামনা জানাই। গ্রন্থের বহুল প্রচার আশা করি। গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশের প্রাচীনতম প্রকাশনা সংস্থা ‘আহমদ পাবলিশিং হাউস।

যোগাযোগ : ০১৮১৯২৬২৭৮৯

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন

(9324 বার পঠিত)

মানব পাচার কেন

(1584 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.