Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জুলাই বিপ্লবের বিরোধিতা করার কোনো সুযোগ নেই

  |   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবের বিরোধিতা করার কোনো সুযোগ নেই

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হলো দেশজুড়ে। বিপ্লবের দুই বছর পর বাংলাদেশ আজ এক নতুন বাস্তবতায় উপনীত। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের প্রধান পৃষ্ঠপোষক ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা তার এমন পতন কিছুতেই মেনে নিতে পারেনি। তারা শেখ হাসিনার রাজনৈতিক পুর্নবাসনের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ পুণ:প্রতিষ্ঠার চাপ, হুমকি ও আগ্রাসী তৎপরতায় ইন্ধন যুগিয়ে চলছিল। তবে সারাবিশ্ব যখন অর্ন্তবর্তী সরকারকে সমর্থন দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রত্যাশায় হাত বাড়িয়ে দিয়েছিল, তখন ভারতীয় প্রপাগান্ডা কিছুটা ব্যাকফুটে গিয়ে কৌশল অবলম্বন করলেও আশা করা হচ্ছিল, নির্বাচনের পর হয়তো হেজিমনি এজেন্ডা পরিহার করে স্বাভাবিক প্রতিবেশিসুলভ আচরণ ও কূটনৈতিক বোঝাপড়ায় এগিয়ে আসবে।

কিন্তু না, তারা আগের চেয়ে কুৎসিৎ চেহারা নিয়ে হাজির হওয়ার হুমকি ও উস্কানি অব্যাহত রেখেছে। চব্বিশের ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর ভারতীয় মিডিয়া বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও দাঙ্গার উস্কানি দিয়েছিল। যে আশা, আকাঙ্খা ও প্রত্যাশা বুকে ধারণ করে ১৯৭১ সালে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, গত ৫৫ বছরেও তা অর্জিত হয়নি। এই ব্যর্থতা ও আশাভঙ্গের পেছনে রয়েছে ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র ও অর্থনৈতিক লুণ্ঠন ব্যবস্থা।

এ দেশের মানুষকে রাজনৈতিক-অর্থনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিকভাবে বিভক্ত করে বৈষম্য ও লুন্ঠন ব্যবস্থা কায়েম রাখতে মুক্তিযুদ্ধের চেতনার একটি মনগড়া ন্যারেটিভ বানিয়ে অর্ধশত বছর ধরে তা ব্যবহার করা হয়েছে। ভারতীয় মূলধারার গণমাধ্যম, তাদের প্রভাবিত পশ্চিমা গণমাধ্যম এবং দেশে গড়ে ওঠা আদিপত্যবাদী শক্তির বশংবদ কর্পোরেট মিডিয়া সমানতালে সে সব ফ্যাসিবাদী ন্যারেটিভ প্রচার করে জাতিকে স্পষ্টভাবে দ্বিধা বিভক্ত করে ফেলা হয়েছে। এর একপাশে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ, গণতন্ত্রকামী সাধারন মানুষ, অন্যদিকে ভারতীয় সমর্থনপুষ্ট একটি রাজনৈতিক দল ও গোষ্ঠি, ক্ষমতাধর চক্রের দ্বারা পরিপুষ্ঠ আমলা ও সুবিধাভোগি চক্র। তারা সেক্যুলারিজম ও মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হিন্দুত্ববাদী বয়ানের দ্বারা এতটাই প্রভাবিত যে, তারা দেশের শতকরা ৯০ ভাগ মুসলমানের ধর্মবিশ্বাস, সাংস্কৃতিক চেতনা ও দেশাত্মবোধকে জঙ্গিবাদি চেতনা, দেশদ্রোহিতা ও পাকিস্তানপন্থা হিসেবে প্রচার করে আসছে। কলেজ-ইউনিভার্সিটিতে দাঁড়ি-টুপি, ধর্মীয় লেবাস. নামাজ ও ইসলামি আমল-আক্বিদার উপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছিল।

শত শত আলেম-ওলামাকে বন্দি ও নির্যাতন করা হয়েছে। গুলি করে হত্যা করা হয়েছে। যদিও জামায়াত শিবির কোনো নিষিদ্ধ সংগঠন ছিল না, শুধুমাত্র নিয়মিত নামাজ পড়ার কারণে শিবির ট্যাগ লাগিয়ে মব সন্ত্রাসের মাধ্যমে মেধাবি শিক্ষার্থীদের আহত-নিহত করার অসংখ্য উদাহরণ আছে। ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয়ে ঘটা করে সরকারি দলের ছাত্র সংগঠনের নেতার ধর্ষনের সেঞ্চুরি উদযাপনের ঘটনাও বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না। এটা শুধু বাংলাদেশে আওয়ামী দু:শাসনেই সম্ভব। অতীতের চেয়ে আওয়ামী দু:শাসন কতগুণ বেড়েছিল ২০০৯ Ñ২০২৪ মেয়াদে? দিশেহারা মানুষ সরকারকে উৎখাত করার আর কোনো বিকল্প দেখেনি। মুক্তির আশায় তারা জীবনের পরোয়া করেনি।

তাদের রক্তের নদী, লাশের স্তুপের ওপর অর্জিত বিপ্লবের সাফল্য সহজে অর্থহীন করে তোলার কল্পনা কেবল আওয়ামী লীগ করতে পারে। বিপ্লবের ফসল তোলার আনন্দ জনগণের মাঝে অবশ্যই আছে। চব্বিশের জুলাইয়ে ছত্রিশ দিনের রক্তাক্ত জুলাই বিপ্লবের দ্বিতীয় বছর শেষেও জাতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ।

আওয়ামী দোসররা অশ্লীল শব্দ প্রয়োগের মাধ্যমে জুলাইয়ের চেতনা ও জুলাই বিপ্লবের স্মৃতিকে অবজ্ঞা, বিদ্রুপ ও গালি দেয়ার দৌরাত্ম্য দেখাচ্ছে। । কিন্ত রাষ্ট্র ধ্বংসকারী ও গণহত্যাকারী ও তাদের প্রকাশ্য সমর্থকদের বিরুদ্ধে নাগরিকদের ঐক্য ও নিরাপত্তার জন্য বিচারের প্রক্রিয়াকে সমুন্নোত রাখার দৃঢ় পদক্ষেপ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। কোনো বিশেষ দল বা গোষ্ঠি নয়, জাতিকে বিভক্ত করার ভারতীয় আধিপত্যবাদী ন্যারেটিভ আমাদের প্রধান প্রতিপক্ষ। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেই হবে। জুলাই অভ্যুত্থানের চেতনা একক কোনো রাজনৈতিক ধারণা নয়। আধিপত্যবাদ বিরোধী নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে। লাখো মানুষের ত্যাগ ও সহস্র প্রাণের বিনিময়ে জুলাইয়ের বিজয় অর্জিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এর বিরোধিতা করার কোনো সুযোগ নেই।

Posted ১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদকীয়

(5533 বার পঠিত)

সম্পাদকীয়

(2063 বার পঠিত)

ঈদ মোবারক

(1642 বার পঠিত)

সম্পাদকীয়

(1359 বার পঠিত)

সম্পাদকীয়

(1162 বার পঠিত)

সম্পাদকীয়

(1140 বার পঠিত)

সম্পাদকীয়

(1043 বার পঠিত)

বিদায় ২০২০ সাল

(992 বার পঠিত)

ঈদ মোবারক

(925 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.