ডা. ওয়াজেদ খান : | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী। চিকিৎসা পেশার বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন তারা। নিজ দেশের সাথেও রয়েছে তাদের নিবিড় সম্পর্ক। সেখানেও তারা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশের বাইরে অবস্থানকারী এসব চিকিৎসকদের মাঝে রয়েছে পারস্পরিক যোগসূত্র। তাই ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন কোন শিক্ষার্থী যখন নিউইয়র্ক বা যুক্তরাষ্ট্র সফরে আসেন তখন স্বল্প পরিসরে হলেও তারা মিলিত হন।

মতবিনিময় ও স্মৃতিচারণ করেন জীবনের শ্রেষ্ঠ সময়ের নষ্টালজিক দিনগুলো নিয়ে। মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের মাঝে আচার-আচরণে রেজিমেন্টাল একটা বিষয় আছে। তারপরও সবাই বন্ধু বাৎসল এবং অত্যন্ত আন্তরিক যখন আড্ডায় বসেন।
বাংলাদেশ থেকে প্রায়শই আমাদের সহপাঠী এবং অগ্রজ ও অনুজ অনেক চিকিৎসক নানা কাজে এবং বেড়াতে আসেন নিউইয়র্ক। এদের মাঝে যারা জানান দিয়ে আসেন তাদেরকে নিয়ে ছোটÑখাটো আড্ডা আয়োজনের চেষ্টা করে থাকি। এ সপ্তাহে দু’দিনের জন্য নিউইয়র্ক এসেছিলেন অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার। বাংলাদেশ মেডিকেল স্টাডিজ এন্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান তিনি। তার সুদীর্ঘ একটি রাজনৈতিক পরিচয়ও রয়েছে। ডাঃ ফরহাদ হালিম ডোনার বর্তমানে প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এবং জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। ডাঃ ডোনার আমার অনুজ এবং অত্যন্ত স্নেহভাজন। প্রবাস থেকে বিভিন্ন সময় তার সাথে ফোনো কথোপকথন হলেও দেখা হলো দীর্ঘ ৩২ বছর পর।
নিউইয়র্কে পৌছে ডাঃ ডোনার তার আগমনী সংবাদ জানান। তাকে অনুরোধ করি একটা বেলা আমার জন্য আলাদা করে রাখতে। ব্যস্ততার মাঝেও ৭ জুন রোববার দুপুরে তিনি মিলিত হন আমাদের সাথে। অত্যন্ত স্বল্প সময়ে নিউইয়র্ক সিটির ফ্রেশ মেডোস্থ সিরাজী আফগান রেস্টুরেন্টে ছোট একটি আড্ডার আয়োজন ছিলো চমৎকার। এতে আমরা জনাকয়েক অগ্রজ-অনুজ অংশ নেই। ময়মনসিংহ মেডিকেল কলেজের স্মৃতিচারণ সহ দেশে ও প্রবাসের নানা বিষয় নিয়ে জমে উঠে আড্ডা। সকলের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়াদি উঠে আসে আলোচনায়।
আড্ডায় অংশগ্রহণকারীরা হলেন, এম-১৪ এর ডাঃ মাসুদ সিকদার এবং ডাঃ মাহবুবুর রহমান সেলিম, এম-১৯ এর ডাঃ হুমায়ুন, এম-২০ এর ডাঃ সজল আশফাক, এম-২৭ এর ডাঃ কাজী মাহবুবা শিমুল, এম-২৬ এর ডাঃ মাহমুদুর রহমান লিপন, এম-২৩ এর ডাঃ মনুখান। এছাড়া আড্ডার এক পর্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। টানা তিন ঘন্টা চলে আড্ডা পর্ব।
Posted ৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3059 বার পঠিত)
(2406 বার পঠিত)