বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঈশ্বরের হাত

ড. আশরাফ উদ্দিন আহমেদ :   |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঈশ্বরের হাত

শিরোনামটি ধার করা। আজকের Politico পত্রিকার একটি শিরোনাম Republicans flock to Trump: Some see The hand of God in Action দেখে ফুটবল তারকা দিয়েগো মারাদোনার (Diego Maradona) বিখ্যাত গোলটির কথা মনে পরে গেলো। বিগত শতাব্দীর বিস্ময়কর এ গোল সম্ভব হয়েছিল রেফারির ভুলে এবং মারাদোনার তাৎক্ষনিক দুষ্ট বুদ্ধিতে। ১৯৮৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় এ অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল। এ নিয়ে পরবর্তীতে মারাদোনার স্বীকারোক্তি হলো, এটি সম্ভব হয়েছে কিছুটা মারাদোনার মাথা লাগিয়ে আলতোভাবে হেড করে এবং বাকিটা ঈশ্বরের হাত দিয়ে। ব্রিটিশরা সহজে এ কুযুক্তি মেনে নেয়নি। ফকল্যন্ড যুদ্ধে আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে প্রতীকী প্রতিশোধ নিয়েছে। সাম্প্রতিক সময়ে এ রকম অলৌকিক ঘটনা প্রাক্তণ প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ঘটেছে অলে তার কট্টর সমর্থক ও ভক্তরা মনে করে ।

দু’ দুবার আততায়ী চেষ্টা করেও তাকে হত্যা করতে পারেনি। গত জুলাই মাসে পেনসালভানিয়াতে গুলী করেও লক্ষ্যভেদ করতে পারেনি জুতসই ভাবে। কানের কাছে রক্ত ঝরেছে কিন্তু ট্রাম্প অলৌকিকভাবে বেঁচে যান। ট্র্যাম্পের ফ্লোরিডা গলফ ক্লাবে সন্দেহজনক আততায়ীর রাইফেলের নল ঝোপের আড়ালে সামান্য পরিমানে দেখে সিক্রেট সার্ভিস গুলী করে এবং এক পর্যায়ে আররেস্ত করতে সক্ষম হয়। এ দু ঘটনা ট্র্যাম্পের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। অবশ্য তিনি সাম্প্রতিক জনমত জরিপে কমালা হারিস থেকে ৬ পয়েন্টে পিছিয়ে আছেন।

পেনসিলভেনিয়া এবং মিশিগান দুটোই ২০২৪ নির্বাচনে দুই প্রার্থীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমালা হ্যরিস তো প্রথমোক্তটিতে উপর্যুপরি জনসমাবেশ করেই যাচ্ছেন। ফ্লোরিডা গলফ ক্লাবের ঘটনার পর মিশিগান সমাবেশে ট্র্যাম্প সমর্থকরা প্রশ্ন তুলেছেন এই বলে যে নিছক ভাগ্যের জোরে নয়, ঈশ্বর ট্র্যাম্পের প্রতি অতিশয় প্রসন্ন তাই তিনি বেঁচে গেছেন। ঈশ্বরের হাত নিশ্চয়ই তাকে রক্ষা করেছে এমনটাই অনেকে বলাবলি করছে । ঈশ্বর কি তবে ইশারায় কোন বার্তা দিচ্ছেন- এ নিয়ে অনেকে কথাবার্তা বলচলছেন।

ট্র্যাম্প প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হারিসের ফোনে পেয়ে অভিভূত হয়েছেন এমনটি তিনি বলেছেন । ইরানের হাত আছে কি? কেউ কেউ ইঙ্গিত করছেন। বামপন্থিদের নিয়ে এমনিতেই ট্র্যাম্প ভীত। ট্র্যাম্পের সতীর্থ আরকান্সাসে গভর্নর সারাহ হাকাবি সান্দারস তো সরাসরিই বলেছেন, বামপন্থিরা মনে করে ট্রাম্পকে নিয়ে ঈশ্বরের পরিকল্পনা শেষ হয়নি। ইলেকশনে ট্রাম্প হারবেন এ বাস্তবতাকে ঈশ্বর ঠেকাতে পারবেন না। রিপাবলিকানরা ধর্মকে ব্যবহার করার অপ্রয়াস ট্র্যাম্পের জন্য ইতিবাচক কোন ফলাফল নিয়ে আসবে না।

Posted ১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন

(9324 বার পঠিত)

স্মরণে যাতনা

(1864 বার পঠিত)

মানব পাচার কেন

(1584 বার পঠিত)

আত্মঅহমিকা

(1369 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.