বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জো বাইডেন বনাম ডোনাল্ড ট্রাম্প প্রার্থীতা-২০২৪ প্রেসিডেন্ট নির্বাচন

আশরাফ উদ্দিন আহমেদ :   |   বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

জো বাইডেন বনাম ডোনাল্ড ট্রাম্প প্রার্থীতা-২০২৪ প্রেসিডেন্ট নির্বাচন

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন । প্রচার-প্রচারণায়ও নেমে পরেছেন বেশ জোরালভাবে। প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৩ এপ্রিলের ২৫ তারিখে মাত্র ৩ মিনিটের ভিডিও বক্তৃতায় তিনি পুনরায় নির্বাচন করবেন বলে প্রচার করেন। তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সাথে রাখছেন এমনটি বলেছেন।

প্রাক্তণ প্রেসিডেন্ট রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য প্রার্থী । ফ্লোরিডার গভর্ণর রন সেন্টিস এবং প্রাক্তণ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখনো আনুষ্ঠনিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। রিপাবলিকান দলের নিক্কি হেইলি এবং রামাস্বামী প্রার্থী হিসেবে দূর্বল। প্রাক্তণ পেসিডেন্ট খুব হিসেব কষে মাঠে নেমেছেন। তাঁর বিলাসবহুল প্লেনে প্রধান প্রধান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে ইতোমধ্যেই বৈঠক করছেন। তিনি কথায় কথায় যে সিএনএন’কে ‘ফেক নিউজ’ বলে আখ্যায়িত করতেন সে সংবাদ সংগঠনটির টাউন হল মিটিংএ বসছেন আজ (মে ১০, ২০২৩) ।

সমন্বয়কারী হিসেবে থাকছেন কেটলান কলিন্স যাকে তিনি তাঁর একটি সংবাদ সম্মেলন থেকে বের করে দিয়েছিলেন । জানা গেছে তিনি গোটা কয়েক বাদে মূল দু আদর্শে বিশ্বাসী (রিপাবলিকান এবং ডেমোক্রেট) সকল সংবাদ মাধ্যমের সাথে সুসম্পর্ক স্হাপনে কাজ করে যাচ্ছেন । বিভিন্ন স্হানে রাজনৈতিক রেলিতে ভ্রমণের সময় মূলধারার টেলিভিশন নেট ওয়ার্কস ছাড়াও পলিটিকো, ওয়াল স্ট্রিট জার্নাল, ব্লুমবার্গ, সিএনএন ইত্যাদি সংবাদ মাধ্যম প্রতিনিধিদের সাথে ভ্রমণসঙ্গী হিসেবে নিচ্ছেন ।

আঁটঘাঁট বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছেন সত্যি তবে মামলা-মোকদ্দমা তাঁর পিছু ছাড়ছে না। গত ৮ মে ২০২৩ তারিখে লেখিকা ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে আনীত যৌন হয়রানি এবং যৌন অসদাচরণের মামলায় হেরে গিয়ে বড়ো অংকের টাকার জরিমানা দেওয়ার জুরি সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, আরো প্রায় ডজন খানেক মহিলার আনীত বা রজু হবে এমন মামলা প্রাক্তণ প্রেসিডেন্টকে সামাল দিতে হবে। ক্রিমিন্যাল ধরণের মামলা, যেমন জর্জিয়ার ফুল্টন কাউন্টির ডিস্ট্রিক্ট এটর্নি ২০২০ ইলেকশনের ফলাফল উল্টে দেয়ার ব্যাপারে ট্রাম্প ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে যে মামলা করেছেন এর রায় ও প্রাক্তণ প্রেসিডেন্টের বিপক্ষেই যাবে মনে করা হয়। এ মামলায় গ্র্যান্ড জুরি বোর্ড জুলাই ১১ থেকে সেপ্টেম্বর ১ তারিখের মধ্যে সুপারিশ পেশ করবে বলে ফ্যানি উইলিস বলেছেন ।

এছাড়া ও ৬ই জানুয়ারী খ্যাত মামলাটি ও ট্রাম্পের জন্য মাথাব্যথার কারণ হতে পারে । ২০২০ এর ইলেকশন বাতিল তৎপরতা , যেমন ফেক ভোটার দিয়ে ভোট দেওয়ানোসহ নানা ধরণের অপতৎপরতা নিয়ে ও মামলা ঝুলে আছে। ম্যানহাটন ডিএ আনীত মামলায় ৩৪ টি কাউন্টে প্রাক্তন ভাইস প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি অবশ্য কোর্টে হাজির হয়ে প্রতিটি দোষ অস্বীকার করেছেন ।

মামলা-মোকদ্দমা নিয়ে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এসব হয়তো ইলেকশন সংক্রান্ত ব্যাপারে তেমন ভাবে প্রভাব ফেলবে না কারণ কট্টর ডানপন্হী ভোটাররা হাজারো সমালোচনা উপেক্ষা করে ও ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেবে। (চলবে)

Posted ৪:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন

(9324 বার পঠিত)

স্মরণে যাতনা

(1864 বার পঠিত)

মানব পাচার কেন

(1584 বার পঠিত)

আত্মঅহমিকা

(1369 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.