বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নাবচ ও ফোবানা এবং কিছু কথা (পর্ব -১)

ড.আব্দুস সাত্তার   |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

নাবচ ও ফোবানা এবং কিছু কথা (পর্ব -১)

১৯৮৭ সালের লেবার ডে উইক এন্ডে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসির বিশ্ব ব্যাংক অডিটরিয়ামে। সম্মেলনের কনভেনার ছিলেন ইকবাল বাহার চৌধুরী এবং সদস্য সচিব ছিলেন ওয়াহেদ হোসাইনী। তখন এই সম্মেলনের নাম ছিল নর্থ আমেরিকা বাংলাদেশ সম্মেলন (NABC). গত ৪ বছর পর ১৯৯০ সালে ডালাস সন্মেলন থেকে ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (FOBANA)। বর্তমানে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের কাছে অতি পরিচিত নাম ফোবানা। শৈশব,কৈশর পেরিয়ে ফোবানা এখন পূর্ণ যৌবনে। যেই ওয়াশিংটন ডি,সি থেকে ফোবানা সন্মেলন শুরু আজ আবার সেই ডিসিতেই ফোবানা সন্মেলন। গৌরব আর আনন্দের কথাই। এই গৌরবের অধিকারী উত্তর আমেরিকাবাসী সকল বাংলাদেশী। ফোবানা সন্মেলন মানেই বাংলাদেশ সন্মেলন তথা উত্তর আমেরিকায় বসবাসরত সকল মানুষের সন্মেলন,সকল প্রবাসী বাংলাদেশীদের মহামিলন।

শত-সহস্র প্রবাসী বাংলাদেশীদের মহামিলনের ফলে আমাদের প্রানপ্রিয় স্বদেশ বাংলাদেশ, দেশের ঐতিহ্যবাহী কৃষ্টি সকলের সামনে তুলে ধরার একটি বিরাট সুযোগ। সকলের সহযোগিতায় আমাদের নতুন প্রজন্মের জন্য আমরা এই সুযোগটি কাজ লাগাতে চাই। কেননা ফোবানার মাধ্যমে বছরে একবারই আসে এই সুযোগ। পাশাপাশি একটি কথা না বললেই নয়, শত মতের শত পথের মানুষদের সন্মেলনে সকলের লক্ষ হোক বিভেদ নয় ঐক্য। উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা বৃদ্ধির ফলে আমরা বাংলাদেশীরা একটি অবস্থানে এসে পৌছেছি। আমাদের স্বজনরাই আজ যুক্তরাষ্ট্রের কাউন্সিলম্যান, কংগ্রেসম্যান ও সিনেটর । হয়ত সেদিন দূরে নয় আমাদের প্রজন্মই হবে আমেরিকার প্রেসিডেন্ট। তাই আমাদের দরকার শক্তিশালী ঐক্যবদ্ধ বাংলাদেশী কমিউনিটি। ফোবানা সন্মেলন সেই শক্তিশালী আর ঐক্যবদ্ধ কমিউনিটি গড়তে বিশেষ ভুমিকা রাখতে পারে বলেই আমাদের বিশ্বাস। কিন্তু বাস্তবে কি হচ্ছে? অনেক চমক আছে..চোখ রাখুন আগামী পর্বে……………।

ড.আব্দুস সাত্তার, লেখক ও সাংবাদিক, ওয়াশিংটন ডি,সি

Posted ১২:২২ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন

(9323 বার পঠিত)

স্মরণে যাতনা

(1862 বার পঠিত)

মানব পাচার কেন

(1584 বার পঠিত)

আত্মঅহমিকা

(1367 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.