বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রের ২০২৪ নির্বাচন

ড. আশরাফ উদ্দিন আহমেদ   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ২০২৪ নির্বাচন

যুক্তরাষ্ট্রে ২০২৪ নির্বাচন সমাগত প্রায় । আর বাকী মাত্র দু’মাস । এমন ক্রান্তিলগ্নে অনেক কিছুই ঘটছে । নির্বাচনী কৌশলে নিত্য নতুন পরিবর্তন, পরিবর্ধন হচ্ছে । প্রচারণা জোরদার হচ্ছে , কমালা হ্যারিসের টীমে তার যুদ্ধংদেহি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী একসময়ে যুদ্ধের মাঠে সক্রিয় ভাবে অংশ গ্রহণকারী ওয়ালজ্ যুক্ত হওয়ায় ট্রাম্প টিমকে জবরদস্তভাবে মোকাবেলা করা যাচ্ছে । ছেড়ে কথা বলার লোক নন এ গভর্ণর । তার সামনে ট্রাম্পে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে অনেকে ম্রিয়মান মনে করেন ।

প্রচারণায় গ্রামে গন্জে তেমন সুবিধে করতে পারছেন না । ট্রাম্পের উল্টোপাল্টা, ইতরামী বাক্যবাণের সমর্থনে যেমন চাতুর্য্য দেখাতে পারছেন না, তেমনি ভিন্ন তালে আক্রমণাত্মক কথাবার্তায় তালগোল পাকিয়ে ফেলছেন । কমালা হ্যারিসের গর্ভজাত সন্তান না থাকার কারণে তাকে ‘ক্যাট লেডি’ আখ্যায়িত করে ট্রাম্প টিমকে বিপাকে ফেলেছেন ।

এ কারণে দলের অনেক মহিলা ভোটার হুমকি দিয়েছেন যে তারা ট্রাম্পকে ভোট দেবেন না । এমনিতেই রিপ্রডাক্টটিভ স্বাধীনতা ইস্যুতে ট্রাম্পের প্রতি মহিলারা ক্ষিপ্ত, কমালা হ্যারিসকে ক্যাট লেডি বলায় সমস্যা গুরুতর রূপ পরিগ্রহ করছে । ট্রাম্পকে সংশ্লিষ্ট সাইড ইস্যুতে ছাড দেয়ার ঘোষণা দিতে হয়েছে । তবু ও পাড় পাওয়া মুশকিল । বন্ধ্যাত্বকরণ এবং গর্ভপাত নিয়ে ট্রাম্পের বেকায়দা অবস্হা আরও খারাপের দিকে যাচ্ছে । কমালা হারিস-ওয়ালজ্ পক্ষে মহিলা ভোটারদের অধিক সংখ্যায় সংযুক্তি হচ্ছে দিনকে দিন ।

নির্বাচনী প্রচারণা সক্ষমতার বয়স একটি বড়ো নিয়ামক, ফ্যাক্টর ও বটে । আমার বয়স এখন প্রায় আটাত্তর । ট্রাম্পের ও তাই । তিনি যুবা পুরুষ নন । ৫৭ বছরের কমালা হ্যারিসের উদ্যম, উদ্যোগ, প্রাণ চান্চল্য বা এনার্জি লেভেল তার থাকার প্রশ্নই আসে না । নিজস্ব প্লেনে ক্যাম্পেইনের কাজ করছেন । কমালা-ওয়ালজ্ এর মতোন বাসে করে স্হান স্হানে থেমে নিরলস প্রচারণা কাজ ট্রাম্প করছেন না । শরীরে কুলোবে না নিশ্চিত । আইনের গ্যাডাকলে ট্রাম্প অনেক দিন আদালতে হাজিরা দেয়ার কারণে নির্বাচনী প্রচারণা কাজ পূর্ণদ্যমে করতে পারেন নি ।

ফান্ড সংগ্রহে ও তিনি কমালার ৫৪০ মিলিয়ন ডলারের ধারেকাছে ও যেতে পারেননি । দলের অভিজ্ঞজনের পরামর্শ মত পলিসি ইস্যু নিয়ে বক্তব্যে স্হির না থেকে ব্যাক্তিগত আক্রমণ, অহেতুক বিষোদগার , গালমন্দ ইত্যাদিতে ব্যস্ত থাকেন । বেআইনী ইমিগ্রেশন, দ্রব্য মুল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, দক্ষিণ সীমান্ত ইত্যাদি নিয়ে আলোচনা রেখে চরিত্র হনন, জন্ম কথা, গোত্র, বর্ণ এসব নিয়ে অকথ্য ও কদর্য্য কথাবার্তা বলেন অকারণে, অকাতরে । কমালার নাম নিয়ে ও ব্যঙ্গ তার নিত্য অভ্যেস । ভোটাররা এসব পছন্দ করে না । ‘মেক আমেরিকা গ্রেট এগেইন বা ‘ম্যাগা’ হলে অন্য কথা !

কমালা হ্যারিস অত্যধিক মাত্রায় উদার পন্হী । বর্তমান সময়ে বিশ্ব রাজনীতি উগ্র জাতীয়তাবাদ, আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের দিকে বিপজ্জনক ভাবে ঝুঁকছে । মৌলবাদ তো আছেই । রাশিয়া, উত্তর কোরিয়া, আফগানিস্তান , ইরান, ভারত, চীন, ইসরায়েল সহ অনেক দেশ ও জাতিগোষ্ঠি ছাড়া ও ইউরোপে উগ্র জাতীয়তা নগ্নভাবে আসছে এমন আলামত সম্প্রতি জার্মানীতে দেখা গেছে । সেখানকার একটি প্রদেশে নির্বাচনে নাৎসি মতবাদে বিশ্বাসী একটি উগ্র হিটলারের আদর্শের অনুসারী একটি চরম উগ্রপন্হী রক্ষণশীল দল জেতার পর্যায়ে ।

এমতাবস্হায় ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেইন আদর্শ ও শ্লোগান ধারণ করে উগ্র জাতীয়তাবাদের দিকে এগুতে চায় নিসন্দেহে । কমালা হ্যারিসের নেতৃত্বে ডেমাক্রেট দল নির্বাচনী মাঠে এখন পর্যন্ত বেশ ভাল অবস্হানে আছে । ২৭০ ডেলিগেট ভোট পাওয়ার সম্ভাবনা খুবই উজ্জল তবে ব্লু ওয়াল স্টেটগুলোতে, যেমন ফেনসালভেনিয়া, মিসিগান এবং উইসকনসিন এ জেতা খুবই জরুরী । বিভিন্ন হিসেবে কমালা হ্যারিস অগ্রগামী বলা হচ্ছে কিন্তু জরিপে প্রার্থী দু জনের প্রাপ্ত ভোটের ব্যবধান খুবই সীমিত, প্রায় সমান সমান ।। কমালা-ওয়ালজ্ টিমকে সতর্কতার সাথে এগুতে হবে ।

রিপ্রডাক্টিভ ফ্রিডম ইস্যুতে শক্ত অবস্হান নিতে হবে কারণ মহিলা ভোটারদের পক্ষে টানার এটি এক মোক্ষম কৌশল । আর্থিক ব্যবস্হাপনা ও কৌশল নিয়ে মুন্সীয়ানার সাথে বাস্তবসম্মত কথাবার্তা বলা প্রয়জোন । সন্দেহাতীত ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিন্মগামী করার সুকৌশল ছাড়া নিন্মবিত্তের, গ্রামে গন্জের মানুষজনের , এমনকি শহরের মধ্যবিত্ত শ্রেণীর ভোট পাওয়া ও কঠিন হবে।

আগামী ১০ সেপ্টেম্বরের বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ । মাইক্রোফোন নিয়ে যে বিতর্ক তার গভীরে গেলে ট্রাম্পের দূর্বল দিক গুলো উদ্ভাসিত হয় দিবালোকের মত । মাইক্রোফোন খোলা রাখলে ট্রাম্পের উগ্র আচরণ, কুৎসিত অংগি ভংগি সহজেই মানুষের চোখে পড়বে । চোখে চোখ রেখে শক্তভাবে কথা বলা, ট্রাম্পের ইগ্যুতে আঘাত করা, মামলার রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বলা এবং আরো মামলা ঝুলে আছে ইত্যকার ঘটনাগুলো কায়দা করে ডিবেটের সময়ে সময়ে তুলে ধরা, ৬ জানুয়ারীর ন্যাক্কার জনক ঘটনা এমনতরো নিগেটিভ বিষয় অবশ্যই ট্রাম্পকে রাগান্বিত করবে এবং খেই হারিয়ে কথা বলতে প্রলুব্দ করবে ।

কমালা হ্যারিস আইন নিয়ে ঘাটাঘাটি করেছেন প্রচুর, প্রসিকিউটর হিসেবে অভিজ্ঞতা আছে, কালিফোর্নিয়ার মত বড়ো, ভিন্ন ভিন্ন বর্ণ, মতের মানুষের সাথে এটর্নি জেনারেল এবং তদুপরি সিনেটর হিসেবে কাজ করার বহুবিদ অভিজ্ঞতা এ সময়ে প্রতুল ভাবে কাজে লাগার কথা । তার বাচনভংগি এবং বিষয়বস্তুর উপস্হাপন চমৎকার । বিতর্কে দীর্ঘদেহী , আশি ছুঁই ছুঁই ট্রাম্পকে বিপাকে ফেলা এবং তার বিরুদ্ধে জেতা তেমন কঠিন হওয়ার কথা নয় । সোজা সাপ্টা, প্রত্যয় নিয়ে কথা বললে ট্রাম্পের ঘাবডে যাওয়ারই কথা । অপেক্ষায় আছে দেশে বিদেশে অগনিত মানুষ ১০ তারিখে অনুষ্ঠিতব্য কমাল-ট্রাম্প বাহাস দেখার জন্য, ফলাফল শোনার জন্য ।

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন

(9324 বার পঠিত)

স্মরণে যাতনা

(1864 বার পঠিত)

মানব পাচার কেন

(1584 বার পঠিত)

আত্মঅহমিকা

(1369 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.