বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রাজা কাহিনী

ড. আশরাফ উদ্দিন আহমেদ :   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

রাজা কাহিনী

(দ্বিতীয়াংশ) : ইউরোপে মধ্য যুগে সামন্তবাদ সমাজ ব্যবস্থার জয়জয়কার ছিল। দুই শক্তি, চার্চ এরং রাজা রাজাগণ যোগসাজসে এ ব্যবস্হার ফল ভোগ করছিল। জমি জমা এবং সম্পদের এক তৃতীয়াংশ ভোগ করতো চার্চ এবং বাদ-বাকী রাজা-রাজড়া, সম্রাটদের দখলে ছিল। প্রজাদের মধ্যে সামন্ত ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হতো। চার্চের অনুশাসন এবং রাজ আইনের উর্ধে কোন নিয়মকানুন ছিল না। পোপ সরাসরি ইশ্বরের প্রতিনিধি এমন বিশ্বাসের বিরুদ্ধাচরণ কেউ করতে পারতো না। ফ্রান্সের রাজা ফিলিপ চতুর্থ ছিলেন ব্যতিক্রম। ইশ্বরের প্রতি তার আনুগত্য এবং রাজ্য শাসনের আইন কানুনে চার্চের অনুমোদন বা সম্মতির তোয়াক্কা তিনি করতেন না। ইশ্বর সরাসরি তাকে ক্ষমতা দিয়েছে মন বিশ্বাসে তিনি অনঢ় ছিলেন। তাকে শাস্তি দেওয়া এবং চার্চ অনুশাসন বিরোধী কার্যকলাপ জন্য পোপ কাউন্সিল ডাকলে রাজা পাল্টা কাউন্সিল ডাকেন। এ ব্যাপারে উইলিয়াম দ্য নোগারেট (William de Nogaret) ছিলেন রাজার অতি বিশ্বস্ত সহচর এবং নির্ভরযোগ্য প্রতিনিধি। বুদ্ধিমত্তা, শঠতা, শিক্ষাগত যোগ্যতায় অতুলনীয় নোগারেট চার্চের প্রতি দারুণ ক্ষুব্ধ ছিলেন। কিভাবে চার্চকে শাস্তি দেয়া এ দৃঢ মনোভাব নিয়ে তিনি আঘাত করার পূর্বে অতি উত্তমরূপে শত্রুকে জানো এ বিশ্বাসে তিনি চার্চের পরিচালনায় প্রদত্ত শিক্ষা লাভ করেন।

চার্চ তার শত্রুপক্ষ ছিল কারণ চার্চের হীন উদ্যোগ বং ক্রুর পরিচালনায় ক্যাথার (Cather) সম্প্রদায়ের বিরুদ্ধে বিধর্মী heretics অপবাদ দিয়ে পোপের নির্দেশে যে ধর্মযুদ্ধ (Albigensian Crusade ১২০৫-১২১৪) হয় তাতে নোগারেটের পিতা মাতা দুজনকেই পুড়িয়ে মারা হয়। একজন লেখকের ভাষ্য হলো, “He went all the way through university training in law, most of which was Church law. Any chance to strike back at the demons from Rome who had condemned his mother and father to the agonizing deaths of being burned alive would help to satisfz a lifelong craving for vengeance.”
ফ্রান্সে তখন কে সত্যিকার রোমান ক্যাথলিক চার্চের পোপ অষ্টম বনিপেজ (Boniface VIII) নাকি পোপ পঞ্চম সেলিসষ্টাইন (Celestine V) নিয়ে তুমুল বাদানুবাদ হচ্ছিল। চতুর, শিক্ষিত এবং তুখোড় বাগ্মী, তর্কবাগিশ দ্য নোগারেট এ স্বর্ণ সুযোগ হাতছাড়া করবেন প্রশ্নই আসে না।

রাজা ফিলিপ ও বনিপেজ অষ্টমের উপর প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজছিলেন। রাজার পছন্দের পোপ পঞ্চম সেলিসষ্টাই হটিয়ে এবং পরবর্তীতে তার মৃত্যু ত্বরান্বিত করার ষড়যন্ত্রকারী হিসেবে ফিলিপ বনিপেজ অষ্টম এর উপর ক্ষিপ্ত ছিলেন। রাজা এবং দ্য নোগারেটের নিখুঁত পরিকল্পনায় প্রো-ফ্রেন্স ইতালিয়ান নিকলো বোকসিনিকে পোপ একাদশ বেনেডিক্ট (pope Benedict XI) নামে অক্টোবর ২২, ১৩০৩ তারিখে পোপ হিসেবে অধিষ্ঠিত হন। এর মাত্র নয় মাস পরে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়। রাজা ফিলিপ এবং তার কুশলী উপদেষ্টা দ্য নোগারেটের সুক্ষ্ম পরিকল্পনায় পোপ পঞ্চম ক্লিমেন্ট (Clement V) পোপ পদে অধিষ্ঠিত হন। (চলবে)

Posted ১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন

(9324 বার পঠিত)

স্মরণে যাতনা

(1864 বার পঠিত)

মানব পাচার কেন

(1584 বার পঠিত)

আত্মঅহমিকা

(1369 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.